Wednesday, April 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশের হাইকমিশনারকে তলব: ভারতের বিবৃতি

December 17, 2025
in আন্তর্জাতিক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব: ভারতের বিবৃতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের অবস্থান জানানো হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে। এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি তৈরি করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে—এ বিষয়টি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 

এ সময় ভারত স্পষ্টভাবে জানায়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে ‘ভুল বয়ান’ বা বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

একই সঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার এখনো এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগাভাগি করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ— যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পরবর্তী সময়ে উন্নয়ন সহযোগিতা ও জনগণ-থেকে-জনগণের যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বরাবরই একটি শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত।

Previous Post

হাদির মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন, স্বাস্থ্য স্থিতিশীলতার অপেক্ষা

Next Post

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান

Related Posts

অবরোধে অনড় যুক্তরাষ্ট্র, নতুন বিকল্প শক্তি প্রদর্শনে প্রস্তুত ইরান
আন্তর্জাতিক

অবরোধে অনড় যুক্তরাষ্ট্র, নতুন বিকল্প শক্তি প্রদর্শনে প্রস্তুত ইরান

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস
আন্তর্জাতিক

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প
আন্তর্জাতিক

পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

Next Post
নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা

প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী

বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ 

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ 

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার