Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

January 19, 2026
in খেলা
বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ শুরু হতে আরও কয়েক মাস বাকি থাকলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফা কর্তৃক বরাদ্দকৃত বিশ্বকাপের টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এতে দেশের ভক্তরা নিজেদের প্রিয় দলগুলোকে সরাসরি মাঠে গিয়ে দেখতে পারবে।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই এক আলাদা উন্মাদনা। যদিও বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে পারেনি, তবুও দেশের ফুটবলপ্রেমীদের উৎসাহ কম নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ বিভিন্ন শক্তিশালী দলকে সমর্থন জানাতে দেশে এখন থেকেই বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া টিকিট আবেদনের সুযোগ চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীরা দৈনিক বিকেল ৪টা পর্যন্ত মতিঝিলের বাফুফে ভবনের রিসিপশন থেকে ৫০০ টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি, ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকের জমার রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুইটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

বাফুফে মোট ৩৩০টি টিকিট পেয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের জন্য ১৬২টি, নকআউট পর্বের জন্য ৪৬টি, সেরা ষোলোর ৪৪টি, কোয়ার্টার ফাইনালের ৪৮টি, সেমিফাইনালের ২০টি এবং ফাইনালের জন্য মাত্র ১০টি টিকিট বরাদ্দ।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ডলার প্রতি ১২৫ টাকা বিনিময় হার ধরে এবং ৫ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত করে। গ্রুপ পর্বের ক্যাটাগরি-১ টিকিটের দাম ৭৮,৭৫০ টাকা থেকে ১,১৯,৫০০ টাকা পর্যন্ত, ক্যাটাগরি-২ টিকিট ৫৬,৫০০ থেকে ৯৮,৫০০ টাকা এবং ক্যাটাগরি-৩ টিকিট ২৮,৮৭৫ থেকে ৪৪,৬২৫ টাকায় পাওয়া যাবে।

সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট তুলনামূলকভাবে অত্যন্ত মূল্যবান; সেমিফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের দাম সর্বনিম্ন ৩ লাখ ৯৯ হাজার টাকা থেকে ৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, আর ফাইনালের ক্যাটাগরি-১ টিকিট ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। বিশ্বকাপের মাঠে বসে দেশের বাইরে এই মহাযজ্ঞ উপভোগ করার জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে এখন থেকে শুরু হয়েছে উৎসাহের ঢেউ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ

Next Post

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Related Posts

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
খেলা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
খেলা

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক
খেলা

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

Next Post
গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 January 2026

বাংলাদেশে ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার