Monday, September 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

January 11, 2025
in আন্তর্জাতিক
বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু, এতে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আবারও মঙ্গলবার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত কাজ শুরু হবে। তবে, আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সাধারণ মানুষকেও সেখানে পাহারা দিতে দেখা যায়।

এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তারা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার ৫০ শতাংশেই কোনো বেড়া নেই। এর মধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার এলাকা বেড়াবিহীন।

টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেওয়া বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া নির্মাণ শুরু করেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এ কাজ কয়েক মাস বন্ধ রাখা হয়। এরপর যখনই কাজ শুরু করেছেন, তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে

Next Post

‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

Related Posts

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
আন্তর্জাতিক

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানী
আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানী

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
আন্তর্জাতিক

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Next Post
‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫

এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 January 2025

বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার