Friday, June 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

November 24, 2024
in আন্তর্জাতিক
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করেছেন। তার শারীরিক অবস্থার উন্নতির ফলে এ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যানসারের চিকিৎসা শেষে রাজা চার্লস ধীরে ধীরে তার কার্যক্রমে ফিরে আসছেন।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানায়, আসন্ন সফরটি ব্রিটেনের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে ব্রেক্সিট-পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হবে।

এরই মধ্যে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা ভারতীয় উপমহাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাজা চার্লসের শারীরিক অবস্থার উন্নতির ফলে এ সফরটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে বাংলাদেশের পাশাপাশি ভারত এবং পাকিস্তান সফরও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে প্রতিবেদন থেকে জানা যায়।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এ সফরের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। বাংলাদেশে এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

রাজা চার্লসের এই সফর ব্রিটেনের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা পালন করবে। এর আগেও রাজা চার্লস দক্ষিণ এশিয়া সফর করেছেন। ২০০৬ সালে তিনি ক্যামিলাকে সঙ্গে নিয়ে পাকিস্তান সফর করেছিলেন।

উল্লেখ্য, বিশ্ব মঞ্চে ব্রিটেনের অবস্থান সুসংহত করতে রাজা ও রানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা এবং রানির এ সফর কেবল ঐতিহাসিক সৌজন্যতাই নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়। এটি বিশেষ করে ভারত ও বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

এদিকে ভারতীয় উপমহাদেশে সফরের আগে কিছু উদ্বেগও রয়েছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক ব্রিটিশ নীতিনির্ধারকদের চিন্তায় ফেলেছে। তবুও, রাজা চার্লসের সফরটি দক্ষিণ এশিয়ায় ব্রিটেনের উপস্থিতি সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজা চার্লসের এই সফরের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ব্রিটেনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব আরও প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post

ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

Related Posts

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে চান নেতানিয়াহু
আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে চান নেতানিয়াহু

বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল!
আন্তর্জাতিক

বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল!

ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ

Next Post
ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 November 2024

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার