নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই মিষ্টির দোকানে বেচাকেনার চাপ। পরিবার স্বজন বা বন্ধুদের জন্য নানা রঙ আর স্বাদের মিষ্টি কিনছেন অনেকে। করপোরেট অর্ডারও মিলছে বেশ।
দোকানদাররা জানিয়েছেন, নববর্ষের জন্য আগে থেকেই বাড়তি প্রস্তুতি ছিল। প্রচলিত মিষ্টির বাইরে বাঙালিয়ানাকে মাথায় রেখে নতুন ধরনের সন্দেশ আর ছানা হাজির করেছেন অনেকে। যেখানে উঠে এসেছে মাছ কিংবা পাখির অবয়ব।
এসব মিষ্টি বিশেষ প্যাকেট বা ডালায় সাজিয়ে ক্রেতাদের দেওয়া হচ্ছে। এসব প্যাকেজের ওজন এক কেজি বা তার চেয়ে একটু কম।
দোকানদাররা বলছেন, গতবারের চেয়ে এবারের ব্যবসা কিছুটা ভালো।









Discussion about this post