Monday, October 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

October 18, 2026
in অন্যান্য
অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ)র অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিক।

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওই সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, চ্যানেল আইয়ের প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম কামাল এবং দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. শাহেরীন আরাফাত।

বিএনডব্লিউএলএ’র সিমস-২ প্রকল্পের আওতায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ২৫ জন সাংবাদিকের প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ পুরস্কার দেওয়া হয়। তিন সদস্যের জুরি বোর্ডের যাচাই-বাছাই ও মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং ন্যায়বিচার পাওয়ার পথে বাধাগুলো তুলে ধরতে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব বিবেচনায় এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের প্রতিবেদনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা জানান।

বক্তারা বলেন, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। এ খাতে প্রতারণা, শোষণ ও আইনি জটিলতার চিত্র বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে পারলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মনিটরিং সেলের পরিচালক নাজমুল ইসলাম সরকার, জুরি বোর্ডের সদস্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবদুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা মো. মীর মাসরুরজ্জামান রনি, ডিবিএলএ প্রতিনিধি রিফাত আরা সুলতানা, বিএনডব্লিউএলএর পরিচালক আশরাফুল হক, প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, প্রকল্প সমন্বয়ক সাজ্জিদ আহমেদ ও সদস্য অ্যাডভোকেট ফেরদৌস নিগারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস II)’ প্রকল্পের অ্যাক্সেস টু জাস্টিস কার্যক্রমের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)-এর সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, অভিবাসন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত হয়ে তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

Next Post

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

Related Posts

কেরানীগঞ্জে দুর্গোৎসব উদযাপন
অন্যান্য

কেরানীগঞ্জে দুর্গোৎসব উদযাপন

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
অন্যান্য

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
অন্যান্য

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

Next Post
মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

নেপালের জয়, ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

নেপালের জয়, ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

কেরানীগঞ্জে দুর্গোৎসব উদযাপন

কেরানীগঞ্জে দুর্গোৎসব উদযাপন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 October 2026

অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার