Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিএবির নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার

September 9, 2024
in অর্থ-বাণিজ্য
বিএবির নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নতুন চেয়ারম্যান হলেন আবদুল হাই সরকার। বেসরকারি ঢাকা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএবির সাধারণ সভায় তাকে চেয়ারম্যান করে নতুন কমিটি গঠন করা হয়। এতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

আবদুল হাই সরকারের জন্ম ১৯৪৬ সালের ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জে। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমকম) সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হয়ে একজন শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন। তার আন্তরিকতা ও নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রুপ।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (বিটিএমএ); বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবদুল হাই সরকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) অ্যাডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) সাবেক চেয়ারম্যান। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ঢাকা ও চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি।

সফল এ ব্যবসায়ী বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউটের (বিইআই) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং লিভারপুল, ইউকেভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক সহযোগী পরিচালক।

এবার বিএবির সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারের স্থলাভিষিক্ত হলেন তিনি। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। নজরুল ইসলাম ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা বিএবির চেয়ারম্যান ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দুদকের পরিচালক ও উপপরিচালক পর্যায়ে বড় রদবদল

Next Post

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার

Related Posts

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা
অর্থ-বাণিজ্য

দাম কমলো এলপি গ্যাসের

Next Post
আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 September 2024

বিএবির নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার