Monday, September 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

August 6, 2026
in বিদ্যুৎ জ্বালানি
স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দুই সপ্তাহ আগে মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল বিকল হয়েছে, সেই এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত ৩টায় টার্মিনালটি আংশিকভাবে চালু করা হয়।

এর মিনিট দশেক পর থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা নাগাদ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন।

সমুদ্রপথে আনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি গ্রহণ ও সংরক্ষণ করা হয় ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে। সেখানে এলএনজিকে আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে পাঠানো হয়।

মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর একটি এক্সিলারেট এনার্জির, আরেকটি সামিট এলএনজি টার্মিনালের; তাদের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা যথাক্রমে ৬০০ ও ৫০০ মিলিয়ন ঘনফুট।

এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ হওয়ার পর আমদানির এলএনজি থেকে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। এর প্রভাব পড়ে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর।

বিকল হওয়ার আগে টার্মিনালটিতে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গত ২৭ জুলাই তিনি বলেন, “প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। এ কারণেই মেরামতে সময় লাগছে।

“এ ধরনের দুর্ঘটনা মোকাবেলার অভিজ্ঞতা এক্সিলারেট, সামিট কিংবা বাংলাদেশ সরকারের কারও ছিল না। এটা আমাদের সবার জন্য নতুন অভিজ্ঞতা।”

প্রতিমন্ত্রী তখন বলেছিলেন, মেরামতের প্রথম ধাপ শেষ হলে টার্মিনালটি থেকে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে দেশে উৎপাদিত ও আমদানি করা এলএনজি মিলিয়ে দিনে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়।

এর মধ্যে দেশীয় ক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। আমদানি করা এলএনজি থেকে আসে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন’

Next Post

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

Related Posts

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
জাতীয়

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

আদানির ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট
জাতীয়

আদানির ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ
জাতীয়

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

Next Post
হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আড়ংয়ে বড় নিয়োগ, এইচএসসি পাসেই ৫০০ জনের চাকরি

আড়ংয়ে বড় নিয়োগ, এইচএসসি পাসেই ৫০০ জনের চাকরি

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ কমে?

রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ কমে?

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 August 2026

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার