Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে: ইরানিদের ট্রাম্প

January 14, 2026
in আন্তর্জাতিক
বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে: ইরানিদের ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তজার্তিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘সহায়তা আসছে’।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান— নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!! খুনী ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে।

তিনি লিখেন, বিক্ষোভাকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।

এদিকে, ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের একজন এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর করা হবে বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮শে ডিসেম্বর ইরানে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০০ মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি ও সরকারি কর্মীরাও রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন সামরিক অভিযানের হুমকির অভিযোগ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে এবং তারা ট্রাম্পের শুল্ক-হুমকিকে ব্লাকমেইল হিসেবে বর্ণনা করেছে।

তাদের মুখপাত্র মারিয়া ঝাকারোভা বলেছেন, ইরানে হামলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি ইরানের বিশৃঙ্খল পরিস্থিতিকে হামলার অজুহাত হিসেবে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয়কর পরিণতি নিয়ে আসবে।

ওদিকে, হাউজ অব কমন্সে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিক্ষোভকারীদের ওপর অভিযানকে গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও রক্তাক্ত দমন বলে আখ্যায়িত করেছেন।

প্রসঙ্গত, ট্রাম্প এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলাসহ সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প সিদ্ধান্তগুলোও ‘টেবিলে’ রয়েছে।

ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভের সূত্রপাত হয় দেশটিতে, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বৈধতার সংকটে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ইরানের ভেতরে স্বাধীনভাবে কাজ করার অনুমতি নেই এবং তারা বেশিরভাগই দেশের বাইরে সক্রিয় ইরানি মানবাধিকার গোষ্ঠীগুলির ওপর নির্ভর করছে।

সূত্র: বিবিসি।

Previous Post

শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম

Next Post

ঈদের পরে সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

Related Posts

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০
আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু
আন্তর্জাতিক

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

Next Post
ঈদের পরে সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

ঈদের পরে সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার