নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের মুগারচরে বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটায় মোঃ মনির হোসেন নামক একজন ব্যক্তি ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এ ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুকের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন।
এ সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে জান্নাতুল মাওয়া জানান, “সকল ধরনের ফসলি জমির বিনা অনুমতিতে মাটিকাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কেরানীগঞ্জ এর অভিযান অব্যাহত থাকবে।”










Discussion about this post