Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

December 24, 2024
in খেলা
বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
আগামী ৩০ ডিসেম্বর মিরপুরে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। কিন্তু এক সপ্তাহ আগে থেকেই বিপিএলের উন্মাদনা শুরু হয়েছে। গতকাল (সোমবার) মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের মিউজিক ফেস্টের ঢাকা পর্ব। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের অনুষ্ঠানিকতা।

এদিন মঞ্চে উঠেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘নতুন বাংলাদেশে নতুন বিপিএল’ বলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। জুলাই অভ্যূত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার কথাটি স্মরণ করিয়ে দেন তিনি।

তাদের বক্তব্যের পর মঞ্চে উঠেন জেফার, মুজা ও সঞ্জয়। এক ঘণ্টা একসঙ্গে পারফর্ম করেন তারা। সঞ্জয়ের ডিজে মিউজিক দিয়ে তাদের পরিবেশনা শুরু করে জেফার গেয়েছেন ‘ঝুমকা’ গান। মুজা গেয়েছেন ‘নয়া দামান’, ‘আসি বলে গেল বন্ধু’, ‘ঢোল এর তালে’, ‘বেনী খুলে’।

তাদের পরিবেশনার পর মঞ্চে আসেন মাইলস। তাদের পারফরম্যান্সের পর আলোক ঝলকানির খেলা শুরু হয় মিরপুরে। আতশবাজিতে রঙিন হয়ে উঠে পুরো স্টেডিয়ামের চারপাশ। সবার শেষে মঞ্চে উঠেন রাহাত ফাতেহ আলী খান।

মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামে। আর ২৭ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শুরু হবে মাঠের লড়াই।

এবারের বিপিএলের ৭টি দল হলো—ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।

বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে।

শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ

Next Post

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

Related Posts

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে শুরু
খেলা

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে শুরু

ব্রাজিলকে রুখে দিলো মরক্কো
খেলা

ব্রাজিলকে রুখে দিলো মরক্কো

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার
খেলা

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

Next Post
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর, কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 December 2024

বিপিএলের উন্মাদনা শুরু, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার