Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিপিএলে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের

December 25, 2025
in খেলা
বিপিএলে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
বিপিএলের আসন্ন দ্বাদশ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। এবার টুর্নামেন্ট শুরুর আগেরদিন আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে বিপিএলে থাকতে চান না।  বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বিসিবির পরিচালক মিঠু বলেন, ‘আমরা সকালে চিঠি পেয়েছি, এটা নিয়েই আলাপ করতেছি সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেক লম্বা কথা বলেছে (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি), এর মধ্যে মূল কথা আর্থিক সমস্যা।’

মূলত এর আগে চট্টগ্রাম রয়্যালস থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দিতে বলেছিল বিসিবি। এরপর স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও কথা উঠেছিল চট্টগ্রামের। এরই মাঝে দল প্রত্যাহার চেয়ে সরাসরি আবেদন করল ওই ফ্র্যাঞ্চাইজির মালিক। গত আসরে ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে তারা বেশ সমালোচিত হয়েছিল। যদিও এবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলেছে। তবুও প্রশ্ন ওঠে চট্টগ্রাম র‌য়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না। সেই প্রেক্ষিতে অর্থ পরিশোধের শর্ত পূরণের কথা নিশ্চিত করে বিসিবি।

এদিকে, দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হচ্ছেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। জানা যায়, স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এ ছাড়া পাকিস্তানি স্পিনার আবরারের এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

এখানেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরে অস্বস্তির শেষ নয়, শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেওয়ার জানায় তারা। বিপিএল শুরুর দু’দিন আগেও তার বাংলাদেশে আসা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনের আশা করলেও, বিসিবিকে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলো। এর আগে নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

Next Post

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে ‘জেবু’

Related Posts

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
খেলা

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের
খেলা

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে শুরু
খেলা

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে শুরু

Next Post
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে ‘জেবু’

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে ‘জেবু’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 December 2025

বিপিএলে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার