Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিয়ের কথা গোপন রেখে প্রবাসীর সঙ্গে প্রেম করেন দোলা

মিরপুরে দম্পতি খুন:

May 29, 2025
in আইন ও অপরাধ
বিয়ের কথা গোপন রেখে প্রবাসীর সঙ্গে প্রেম করেন দোলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সঙ্গে প্রেম করেন দোলন আক্তার দোলা নামের এক নারী। অতঃপর বিয়ের কথা জানতে পেরে প্রবাসী গাউস মিয়া প্রেমিকা দোলা ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পুকে হত্যা করেন।

বুধবার (২৮ মে) দুপুর ২টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী দোলা তার স্বামী নাজমুল হোসেন পাপ্পুর সঙ্গে মিরপুর ১১ নম্বরের ওই বাড়িতে ৫ তলায় সাবলেট হিসাবে ভাড়া থাকতেন। দোলার পরকীয়া প্রেমিক গাউস মিয়া মিরপুর এলাকার বাসিন্দা। কিছুদিন আগে গাউস মিয়া প্রবাস জীবন শেষ করে মিরপুর ১১ নম্বরে স্থায়ী হন। ঘটনার সময় স্বামী ও স্ত্রীকে ফ্ল্যাটে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবার। চান হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, এ ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষও।

নিহত দোলা আক্তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ও নাজমুল হোসেন পাপ্পু একটি মেডিসিন কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে চাকরি করতেন। দোলার বাড়ি বরগুনা সদর উপজেলায়। আর ঘাতক গাউসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

গ্রেপ্তার গাউসের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি সৌদি প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি সৌদি আরবে থাকার সময় নয় মাস আগে ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন।

মিরপুর-১১ নম্বরে দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দোলার বাসায় যাতায়াত ছিল তার। বুধবার সকালে দুজনের একসঙ্গে নাশতা করার কথা ছিল। সকাল ৯টার দিকে তিনি দোলার বাসার সামনে যান। এ সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন। বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি দোলার স্বামী। স্বামী-স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভ সৃষ্টি হয় তার। সেখান থেকে নিজের বাসায় ফিরে যান।

দুপুর দেড়টায় গাউস ছুরি নিয়ে দোলার পাঁচতলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন। তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর দোলাকে একইভাবে খুন করা হয়।

৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনী। আটক করেন গাউসকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গাউসের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল দোলার। যার জের ধরেই হত্যা করা হয় এই দম্পতিকে। দোলার বিয়ের বিষয়টি জানতেন না গাউস।

পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার গাউস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সংকেত

Next Post

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি

Related Posts

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক
আইন ও অপরাধ

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
আইন ও অপরাধ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

Next Post
অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব 

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব 

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’, ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 May 2025

বিয়ের কথা গোপন রেখে প্রবাসীর সঙ্গে প্রেম করেন দোলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার