Wednesday, November 11, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

November 11, 2026
in রাজনীতি, সর্বশেষ
বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পরও বিরোধীদলীয় নেতার ক্ষমা করে দেওয়ার এমন সিদ্ধান্ত ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়’ বলে মনে করে জনগণ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবও দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গতকাল মাননীয় বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার বক্তব্য জানতে চেয়েছেন। সেই প্রেক্ষাপটে এই মহান সংসদে আমি ৩০০ বিধিতে আমার বক্তব্য পেশ করছি।

বিরোধীদলীয় নেতার আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর বিরোধীদলীয় নেতা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তারা তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন-জুলুম চালিয়েছে, শর্তহীনভাবে কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, তা যৌক্তিক নয় এবং গ্রহণযোগ্য নয় বলে দেশবাসী মনে করে। গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি।’

তিনি আরও বলেন, ‘একই বছরের ১৩ নভেম্বর ২০২৪ সালে লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি (বিরোধীদলীয় নেতা) বলেছিলেন—“আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।”’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে অগ্নিসন্ত্রাসের কাণ্ড চলছে, তার ইতিবৃত্ত বলছি। এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

তিনি ২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আপনাদের মনে আছে, ২০০৪ সালের ৪ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের ঢাকা হরতালে শাহবাগের তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তৎকালীন গণমাধ্যমের স্থিরচিত্রে দেখা যায়, জানালার গ্রিল ধরে মানুষ বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেননি। সেখানে অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ১১ জন মারা যান।’

এ ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারবেন। ফ্যাসিবাদী গোষ্ঠীর একজন সদস্য, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দি এখনো ইউটিউবে পাওয়া যায়। কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, তা সেখানে রয়েছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সময় এটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল, এখনো বিদ্যমান।’

সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ‘সুরসুরি’ দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে সুরসুরি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই সুরসুরির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়। সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন।’

সেই নেত্রী জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Related Posts

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ : স্বাস্থ্য অধিদপ্তর
সর্বশেষ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

তুরস্কে সাংবাদিক বসির ছিনতাইয়ের কবলে, র‍্যাকের উদ্বেগ
অন্যান্য

তুরস্কে সাংবাদিক বসির ছিনতাইয়ের কবলে, র‍্যাকের উদ্বেগ

Next Post
আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ : স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

তুরস্কে সাংবাদিক বসির ছিনতাইয়ের কবলে, র‍্যাকের উদ্বেগ

তুরস্কে সাংবাদিক বসির ছিনতাইয়ের কবলে, র‍্যাকের উদ্বেগ

ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 November 2026

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার