Friday, June 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

May 1, 2025
in অর্থ-বাণিজ্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ অনেকটাই প্রশমিত হয়ে এসেছে; মার্কিন ডলারের মান নিয়ে সৃষ্ট অস্থিরতাও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান ধাতুটির দাম।

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া, বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কিছুটা কমেছে স্বর্ণের চাহিদা। এ অবস্থায় গত ২২ এপ্রিল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১ মে) স্পট মার্কেটে কমেছে স্বর্ণের দাম। এ মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে (প্রতি ডলার সমান ১২২ টাকা ধরে ৩ লাখ ৯৩ হাজার ১৫৬ টাকা) নেমে এসেছে। এ হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম এখন প্রায় ১ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে আজ বৃহস্পতিবার।

এ ব্যাপারে ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শিগগিরই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যার ফলে শুল্ক কমে যাবে। এর ফলেই মূলত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে এবং তারা ঝুঁকি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত বুধবার (৩০ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে এবং চীনের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত ভালো। চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে আলোচনাও শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা বাজারে নতুন আশা জাগিয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছিল।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে ভবিষ্যতে যদি কোনো নতুন অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক অস্থিরতা দেখা দেয়, তবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা

Next Post

করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক

Related Posts

বাজারে নিত্যপণ্যের দাম চড়া
অর্থ-বাণিজ্য

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অর্থ-বাণিজ্য

সোনার দাম ভরিতে ৯ হাজার টাকা কমলো

Next Post
করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক

করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 May 2025

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার