Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

January 1, 2025
in অর্থ-বাণিজ্য
বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 50

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে মোট ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে বেক্সিমকো ফার্মা দেশের পুঁজিবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বিএসইসির তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় ৯ জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় একই ব্যক্তিরা স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর শাইনপুকুরে দায়িত্ব পালন করবেন এই ৯ জনের মধ্যে সাতজন। বিএসইসি আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, সনদধারী হিসাববিদদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিংয়ের প্রধান পরামর্শক শেখ নাহার মাহমুদ, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত উল ইসলাম ও বিজিএমইএতে নিযুক্ত প্রশাসক আনোয়ার হোসেন।

শাইনপুকুর সিরামিকসে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা হলেন বুয়েটের অধ্যাপক শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন।

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এসব কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। বিএসইসি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারধারী ও বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে।

এর আগে গত ১০ ডিসেম্বর তালিকাভুক্ত এ তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সরকার পতনের পর থেকেই শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ গ্রুপের কারখানাগুলো।

বেক্সিমকো গ্রুপের পরিচালকদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ব্যাংক থেকে টাকা পাওয়া বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েছে গ্রুপের কোম্পানিগুলো। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামায় সরকারকে তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিতে হয়েছে।

বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান ঠিক রাখা, আইন-শৃঙ্খলা সামলানো এবং দেশের অর্থনীতির স্বার্থে এসব কোম্পানির ভবিষ্যত নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায় থেকে একটি কমিটি করা হয়েছে।

সেই কমিটি গ্রুপের কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মুনাফায় থাকা কোম্পানিগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় তিন কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হল।

বুধবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় (২০২৪ সালের ১১ ডিসেম্বর) সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।”

বুধবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে। প্রতি শেয়ার ৮১ টাকা ৩০ পয়সা দরে হাতবদল হয়েছে এক লাখ শেয়ার।

ব্লক মার্কেটে কোনো কোম্পানির বড় অঙ্কের শেয়ার হাতবদল ইঙ্গিত দেয় পরিচালনায় নতুন কেউ যুক্ত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৪ প্রসিকিউটর নিয়োগ

Next Post

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ

Related Posts

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
অর্থ-বাণিজ্য

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Next Post
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 January 2025

বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার