Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বেক্সিমকোর ৯৪ কোম্পানির শেয়ার ও ৭৯ জনের বিও হিসাব অবরুদ্ধ

July 3, 2025
in অর্থ-বাণিজ্য
বেক্সিমকোর ৯৪ কোম্পানির শেয়ার ও ৭৯ জনের বিও হিসাব অবরুদ্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বেক্সিমকো গ্রুপের ৯৪টি কোম্পানির শেয়ার এবং সালমান এফ রহমানের পরিবারের ঘনিষ্ঠ ৭৯ জনের বিও হিসাব অবরুদ্ধ করেছে আদালত।

বুধবার (৭ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

আদেশে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প-বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর স্ত্রী, ছেলে, ভাই, ভাইপোসহ পরিবারের সদস্যদের সব শেয়ার ও বিও হিসাবও অবরুদ্ধ থাকবে। এর আগে ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৩৭২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের অনুসন্ধান বলছে, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং ৩৬ হাজার কোটি টাকা ব্যাংকঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ছাড়া ৮ কোটি ৩০ লাখ ডলার বিদেশে পাচারেরও তথ্য উঠে এসেছে, যার মধ্যে রয়েছে আরব আমিরাতে প্রতিষ্ঠিত আরআর গ্লোবাল ট্রেডিং ও আরআর হোল্ডিং লিমিটেড।

সিআইডির তথ্য অনুসারে, সালমান এফ রহমান ও তাঁর পরিবারের নামে থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি, গুলশানের একটি ফ্ল্যাটসহ ২৫০ কোটি টাকার সম্পদ ইতিমধ্যে ক্রোক করা হয়েছে।

বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণ: বর্তমানে বেক্সিমকোর খেলাপি ঋণের পরিমাণ ২,০৯৫ কোটি টাকা। যদিও গ্রুপটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ৫০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে, যার মধ্যে অন্তত ৩১ হাজার ৭৫ কোটি টাকা খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো:

জনতা ব্যাংক: ২৩,২৮৫ কোটি টাকা

সোনালী ব্যাংক: ১,৪২৪ কোটি

অগ্রণী ব্যাংক: ৪২০ কোটি

রূপালী ব্যাংক: ৯৮৭ কোটি

ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, এক্সিম ব্যাংকসহ আরও অন্তত ১২টি ব্যাংক উচ্চ ঝুঁকিতে।
কারখানা ও উৎপাদন: বেক্সিমকো কর্তৃপক্ষ দাবি করেছে, তাঁদের সব কারখানা চালু রয়েছে এবং উৎপাদন বন্ধ হয়নি। তবে গাজীপুরে তাদের ১৪টি গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় অন্তত ৪২ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। বকেয়া পরিশোধে সরকার সম্প্রতি ৫২৫ কোটি টাকা ঋণ দিয়েছে।

শ্রমিকদের দাবি ও সংকট: শ্রমিকরা দাবি করছেন, কারখানা চালু রেখে দায় পরিশোধ করতে দেওয়া হোক। বন্ধ থাকায় ১০ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে বলে জানান তাঁরা। এ অবস্থায় আদালত বেক্সিমকোর প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফের অ্যাকশন সিনেমায় শাকিব খান

Next Post

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি

Related Posts

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
অর্থ-বাণিজ্য

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বর্ণের ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা
অর্থ-বাণিজ্য

দেশে স্বর্ণের দাম আরও কমল

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

Next Post
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 July 2025

বেক্সিমকোর ৯৪ কোম্পানির শেয়ার ও ৭৯ জনের বিও হিসাব অবরুদ্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার