Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তি স্থগিত

February 10, 2026
in শিক্ষা
বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্তি স্থগিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষে এসে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে। ‘প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত’ ১ হাজার ৭১৯টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করতে অর্থবরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা দিতে বছরে ৬৭০ কোটি টাকা বেশি খরচ হবে।

তবে মেয়াদের শেষ মাসে এসে ‘তড়িঘড়ি’ করে নতুন স্কুল-কলেজ এমপিওভুক্তির আবেদন গ্রহণের উদ্যোগ নিয়ে নানা প্রশ্নের মুখে ওই প্রক্রিয়া থেকে সরে এসেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ সোমবার রাতে বলেন, “এমপিওভুক্তির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপাতত স্থগিত।”

এদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আবেদন গ্রহণের তারিখ ঘোষণা করলেও সে প্রক্রিয়ায় ইতোমধ্যে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

‘মান্থলি পে অর্ডার’ বা এমপিও হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি খাত থেকে বেতন-ভাতা পাওয়ার ব্যবস্থা। এমপিওর তালিকাভুক্ত বা এমপিওভুক্ত হওয়ার পর বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি খাত থেকে বেতন-ভাতা পাওয়ার সুযোগ পান।

প্রতিষ্ঠান এমপিওভুক্তির পর বৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে ৩১ হাজার ৮২৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে।

‘বেতনভাতা না পাওয়া’ ননএমপিও শিক্ষকদের লাগাতার দুই মাসের বেশি সময় ধরে আন্দোলনের মধ্যে বিভিন্ন বিধান সংশোধন করে নতুন এমপিও নীতিমালা জারির পর ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল, কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আবেদন প্রক্রিয়া চলে ২৫ জানুয়ারি পর্যন্ত। ৩ হাজার ৬১৫টি বেসরকারি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করেছিল।

পরে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী ‘প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত’ ১ হাজার ৭১৯টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করতে গত ৩ ফেব্রুয়ারি অর্থ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সূত্র: বিডি নিউজ

Previous Post

ভোটের ছুটি: বাড়তি ভাড়া আর যানজটে নাকাল ঘরমুখো মানুষ

Next Post

নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

Related Posts

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
শিক্ষা

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

হামে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪
শিক্ষা

ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

জুতাপেটার ঘটনায় নারী শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ
শিক্ষা

জুতাপেটার ঘটনায় নারী শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ

Next Post
নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

যে সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

যে সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফিরিয়ে দেন শাহরুখ

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

৩০ নভেম্বর থেকে যে ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে নতুন নির্দেশনা

বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি

বজ্রপাতে ৮ জেলায় ১৩ জনের প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার