Tuesday, May 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বৈধ মনোনয়ন মব করে বাতিল করা হচ্ছে: মাহমুদুর রহমান মান্না

January 4, 2026
in রাজনীতি
বৈধ মনোনয়ন মব করে বাতিল করা হচ্ছে: মাহমুদুর রহমান মান্না
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
‘জোর করে ও মব করে’ বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল ‘করা হচ্ছে’ বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার সন্ধায় রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে তিনি এই দাবি করেন।

নাগরিক ঐক্যের সভাপতি ঢাকা-১৮ ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বগুড়ার আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, “আমি এর আগেও আরও তিন/চারবার নির্বাচন করেছি। এইরকম কঠিন হতে দেখিনি কোন পথ। এবং এই কারণেই বিশেষ করে আজকের যে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই।

“কারণ হচ্ছে, নির্বাচন কমিশন যারা যেখানে যতটুকু দায়িত্ব পালন করেন, তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করবার ওপরেও একটা গুণমান সম্পন্ন সুষ্ঠ, সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব।”

নির্বাচন কমিশনে ‘চাপ প্রয়োগ’ করে মনোনয়ন বাতিল করা হচ্ছে দাবি করেন বিএনপি জোটের এই প্রার্থী বলেন, “চাপ তৈরি করে, মব করে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায়, তাহলে সেই নির্বাচন কোন গুণমান পেতে পারে না। যেজন্যই এতগুলো শহীদ জীবন দিলেন, এত বড় আন্দোলন হল, সেগুলোর কোনো মূল্য থাকে না।”

নাগরিক ঐক্যের সভাপতি মান্নাসহ ১৭ জন ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে এই আসন।

বগুড়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ার চিত্র তুলে ধরে মান্না বলেন, “সেইখানকার এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা মানে, একটা মোবোক্রেসি হয়েছে। আমার যে প্রার্থিতা, যখন বাছাই করা হয় তখন আমার প্রতিপক্ষ বলব না কি বলব, আমি ঠিক জানি না। মানে একটা দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার ১২ জন আইনজীবী একসাথে আসছে। ঢাকার সুপ্রিম কোর্টসহ দুই তিনজন আইনজীবীকে নেওয়া হয়েছে। সহকারী অটর্নি জেনারেল গেছেন।

“আর নিজেদের দলের লোক যে কত গেছে, সেটা বলবার দরকার নেই। এবং তারা ইচ্ছামত কথা বলেছেন। যত জোরে জোরে কথা বলা যায়, বলেছেন। আমার পক্ষে যারা যুক্তি দিচ্ছিলেন, তাদেরকে ধমক দিয়েছেন। তারা ডিসির পাশে বসে, মনে হচ্ছে যে তারাই যেন একটা কর্তৃত্ব করছেন, নির্দেশ জারি করেছেন এরকম।”

জোটের আসনে বিএনপির প্রার্থী দেওয়ার কারন না জানার কথা তুলে ধরে মান্না বলেন, “আপনারা এটাও তো জানেন যে আমাকে, আমরা যে যুগপৎ আন্দোলন প্রায় ১৫ বছর ধরে করেছি, সেই যুগপৎ শক্তিগুলোর পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে বগুড়া-২ আসনে ঘোষণা করা হয়েছিল প্রার্থী হিসেবে। অথচ সেইখানেই আবার বিএনপির পক্ষ থেকে আরেকজন প্রার্থীকে তাদের দলের, তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল বৈধ প্রার্থী হিসেবে। জানি না কেন, আমার সাথে এ নিয়ে কোনো কথা হয়নি।

বগুড়ায় মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর অনেককিছুই ইতোমধ্যে আদালতে নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে মান্নার নাম ঋণ খেলাপির তালিকায় থাকায় তার ভোটের পথ আটকেছিল। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য তিনি হাই কোর্টে আবেদন করলে তা খারিজ হয়ে যায়।

সেই আদেশের বিরুদ্ধে মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলেন। সেই সঙ্গে ঋণ পুনঃতফসিল করে সিআইবির তালিকা থেকে নাম কাটানোর আবেদন করেছিলেন তার আইনজীবী।

এ আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গত রোববার হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন। সেই সঙ্গে সিআইবির তালিকায় মান্নার নামও স্থগিত করা হয়। ফলে ঋণ সংক্রান্ত জটিলতায় তার নির্বাচন করার জটিলতা কেটে যায়।

আওয়ামী লীগ ছেড়ে আসা নাগরিক ঐক্যের এই নেতা বলেন, “এরকম একটা মজার ব্যাপার হল, আমি একটা ব্যাংক থেকে টাকা নিয়েছি, আমি নেইনি আমার কোম্পানি, যখন আমি ছিলাম না ছিল, অন্য কেউ। সেই লোক, সেই দায়িত্বপ্রাপ্ত লোক পলাতক, মামলা আছে তার নামে। আমি গেছি যাতে আমার ওপরে বোঝা না চাপে। কোম্পানির লসটা হয় ব্যাংকের লসটা হয়, তাকে বহুভাবে হ্যারাস করা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে, সেই কাহিনী আমি বলছি না।”

তারপরেও এমন এমন বিষয় তোলা হয়েছে এবং যার ভিত্তিতে বগুড়াতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তুলে ধরে তিনি বলেন, “সেগুলো খুবই ‘হাস্যকর ও তুচ্ছ’ ব্যাপার, যেগুলো অত বড় ধরবার মতো নয়, আইন অনুযায়ী গ্রাহ্য হতে পারে।”

মান্নার মতে, প্রার্থীদের বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। বরং কিছু ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ দিয়ে নির্বাচনে সুযোগ দেওয়াই তাদের কাজ।

“কিন্তু কেউ কেউ কোনো কোনো দলের কোনো কোনো অংশ, আমি দেখতে পাচ্ছি রীতিমত তার উপরে হস্তক্ষেপ করছে। নির্বাচন কমিশনের উপরে তো বটেই, এমনকি প্রার্থীদের পর্যন্ত ধমক দিয়ে বৈধকে অবৈধ এবং দলের লোকজন নিয়ে এসে তথাকথিত সমর্থক নিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে।”

নাগরিক ঐক্যে সভাপতি বলেন, “আমি বগুড়ার ব্যাপারে বলেছি যে এতই ঠুনক যুক্তিতে, বলা হয়েছে, এখানে যেগুলো বলা হয়েছে, ধরেন আমি একটা সই করবার সময় তারিখটা ভুল হয়ে গেছে। আমার ভুল আমি স্বীকার করছি, হতেই পারে। অনেক প্রার্থীর হয় এরকম…। এই শুধু ভুলের উপরে আবার প্রার্থীতা বাতিল হবে এরকম তো কোনো কথা নেই।”

আপিল করবেন কি না, এমন প্রশ্নে মান্না বলেন, “আপিল করবো, আমি জোটের প্রার্থী হিসেবে কি হবে, তাতো আমি জানি না। আমি এটা বিশ্বাস করি যে এই আপিলে আমি জিততে পারবো। তারপরে আমরা তো আর জোটের প্রার্থী হিসেবে নমিনেশন পেপার দিই না, আমরা দিয়েছি দলের পক্ষ থেকে, তখন আমি চিন্তা করব ব্যাপারটাকে কি করা যায়। আমার দলের লোক যেমন আমাকে চায়, আমি মনে করি এই জায়গা থেকেও সেরকম রিঅ্যাকশন আমি পেয়েছি।”

Previous Post

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

Next Post

এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা

Related Posts

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই
রাজনীতি

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

Next Post
এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা

এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিআরইউতে চলছে সাংবাদিকদের এআই প্রশিক্ষণ

ডিআরইউতে চলছে সাংবাদিকদের এআই প্রশিক্ষণ

শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস

শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস

ডিবিএল গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

ডিবিএল গ্রুপে চাকরি, নেই বয়সসীমা

প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে বিজয় থালাপতি

প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে বিজয় থালাপতি

৯ ঘণ্টা ঘুমিয়েও সারাদিন ঘুম ঘুম লাগে কেন

৯ ঘণ্টা ঘুমিয়েও সারাদিন ঘুম ঘুম লাগে কেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার