Tuesday, May 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় স্বতন্ত্রের মনোনয়ন বাতিল, রুমিন ফারহানার বৈধ

January 3, 2026
in রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়ায় ছয় স্বতন্ত্রের মনোনয়ন বাতিল, রুমিন ফারহানার বৈধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনের ছয় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বৈধ ঘোষণা করা হয়েছে সময়ের আলোচিত সদ্য বিএনপির থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন।

দলীয় মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়ে স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপি তাকে সদস্যসহ সর্বস্তর থেকে বহিষ্কার করেছে। আসনটি জোট শরিককে ছেড়ে দিলেও প্রয়াত ভাষাসংগ্রামী অলি আহাদের কন্যা রুমিন ফারহানার দিকে নজর রয়েছে সারা দেশের মানুষের।

প্রথম ধাপে শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর দুটি ইউনিয়ন) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

এই তিনটি আসনে মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। যাচাই শেষে ভোটার তালিকায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর-সংক্রান্ত জটিলতার কারণে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নজরুল ইসলাম, হাবিবুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়েছে।

অবশ্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন জমা দেওয়া ১১ জন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে এই তিনটি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো ধরনের জটিলতা না থাকায় সেগুলো বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলটির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “দীর্ঘদিন পর একটি সুন্দর পরিবেশে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি গণমানুষের দল। আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং জনগণের রায় নিয়েই বিএনপি সরকার গঠন করবে।”

জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানান, যে প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

Previous Post

২০২৫ সালে মালয়েশিয়ায় ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

Next Post

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

Related Posts

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই
রাজনীতি

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
রাজনীতি

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

Next Post
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানী

বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার