Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

June 15, 2026
in জাতীয়
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে রোববারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) দুপুর ২টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডাকা হয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় দূতকে তলব করেন।

এর আগে, সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনক বলে মন্তব্য করে‌ন।

খ‌লিলুর রহমান বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাবো।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম ব‌লেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের বিষয়ে পুরো ঘটনা জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেব। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।

দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে তিনি সোমবার দুপু‌রে ঢাকায় ফি‌রে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেওয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

Related Posts

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’
জাতীয়

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাতীয়

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন তথ্য উপদেষ্টা
জাতীয়

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

Next Post
হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 June 2026

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার