Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা

December 14, 2024
in সর্বশেষ
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। আমরা সব দেশের সঙ্গেও সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।’

আজ শনিবার নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তৌহিদ হোসেন এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মৌলিক সংস্কার ও সেই সংস্কারের পথ থেকে যেন কোনো সরকার সরে যেতে না পারে, সে রাস্তা তৈরি করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করব। সংকটকালে দেশের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। আমরা দেশ পরিচালনা করব না, দেশ পরিচালনা করবে রাজনৈতিক দলের নেতারা, নির্বাচিত প্রতিনিধিরা।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে, তাদের কিছু দাবিদাওয়া আছে। তারা সংস্কার চায়, সংস্কারের দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয়েছে। সব কিছু এক দিনে সংস্কার করা সম্ভব নয়, সংস্কার করতে সময় লাগবে, সময় আমাদের দিতে হবে। আমরা শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং রাস্তাও তৈরি করে দিয়ে যাব।’

রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আগামী ১০ বছর বা তার পর শিক্ষার্থীদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয়, জীবন দিতে না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এম আর ডি আইর অ্যাডভাইজার মো. সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আগামীকাল চালু হচ্ছে বিআরটি

Next Post

মহান বিজয় দিবস আজ

Related Posts

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
সর্বশেষ

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী

হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু
সর্বশেষ

হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই
সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

Next Post
মহান বিজয় দিবস আজ

মহান বিজয় দিবস আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 December 2024

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার