Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভারতে নিষিদ্ধ হলো হিজবুত তাহ্‌রীর

October 11, 2024
in আন্তর্জাতিক
ভারতে নিষিদ্ধ হলো হিজবুত তাহ্‌রীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী ইসলামি খিলাফত প্রতিষ্ঠাকামী সংগঠন হিজবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিজবুত তাহ্‌রীর। খবর পিটিআইয়ের।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিজবুত তাহ্‌রীর চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে। তারা সহজ–সরল তরুণদের আইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এছাড়া তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে।

প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে। তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিজবুত তাহ্‌রীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

উল্লেখ্য, সংগঠনটি বাংলাদেশেও নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। ২০০৯ সালের ২২ অক্টোবর হিজবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন বাংলাদেশ সরকার। তবে এখনও সংগঠনটি দেশে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক আগেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সংগঠনটির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মার্কিন যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্তত ৪০টি রাষ্ট্রে হিজবুত তাহ্‌রীর সক্রিয় আছে। তবে, তাদের বিতর্কিত কর্মতৎপরতার কারণে রাশিয়া, কাজাখস্তান, তুরস্ক, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং ইয়েমেন ছাড়া সব দেশেই সংগঠনটি নিষিদ্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পূজামণ্ডপে ইসলামি সংগীত: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস ডিসির

Next Post

নেত্রকোণায় বন্যার পানি কমছে, বাড়ছে দুর্ভোগ-দুশ্চিন্তা

Related Posts

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
আন্তর্জাতিক

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

Next Post
নেত্রকোণায় বন্যার পানি কমছে, বাড়ছে দুর্ভোগ-দুশ্চিন্তা

নেত্রকোণায় বন্যার পানি কমছে, বাড়ছে দুর্ভোগ-দুশ্চিন্তা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 October 2024

ভারতে নিষিদ্ধ হলো হিজবুত তাহ্‌রীর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার