Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভারতে বড় দায়িত্ব পেলেন সোহানা সাবা

January 18, 2025
in বিনোদন
ভারতে বড় দায়িত্ব পেলেন সোহানা সাবা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
অভিনেত্রী সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’ সিনেমাটি ২০১৪ সালে মুক্তির পর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটির জন্য ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন সোহানা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন এ অভিনেত্রী।

শুক্রবার (১৭ জানুয়ারি) জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সোহানা সাবা।

অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে সোহানা সাবা লেখেন,

‘জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর “জুরি” হিসেবে দায়িত্ব পালন করেছি আমি। উল্লেখ্য ২০১৪এর সিনেমা “বৃহন্নলা”তে অভিনয়ের জন্যে আমি ২০১৫তে বেস্ট একটর ইন ফিমেল রোল এওয়ার্ড পাই। তারপরের বছর থেকেই এই দায়িত্ব পালনের অনুরোধ পেয়েও “না” বলেছি অনুনয়ের সাথে। কিন্তু এবছরে অগাস্টে রাজি হই। আজ “অপেনিং এন্ড এওয়ার্ড সেরিমনি” ছিল!’

এছাড়া উৎসবের বিচারক হওয়া প্রসঙ্গে সোহানা সংবাদমাধ্যমকে ফোনে বলেন, ‘বৃহন্নলাতে অভিনয়ের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাই। এর পর থেকে প্রতিবছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে এত দিন অংশ নিতে পারিনি। গত বছর আগস্ট মাসে যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, এবার আর না করিনি।’

এবারের জয়পুর উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে সেখানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস শিরোনামের একটি সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। সেখানে সিনেমা নিয়ে কথা বলবেন তিনি। সেমিনারে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের নির্মাতা অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।

 

সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন।

কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে ‘আলো আসবেই’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সবার ভূমিকা ছিল জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের

Next Post

সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে : সরকারকে দেবপ্রিয়

Related Posts

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’
বিনোদন

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি
বিনোদন

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

‘লাইফলাইন’-এর সঙ্গে আমার জীবনের মিল রয়েছে: মিম
বিনোদন

‘লাইফলাইন’-এর সঙ্গে আমার জীবনের মিল রয়েছে: মিম

Next Post
সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে : সরকারকে দেবপ্রিয়

সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে : সরকারকে দেবপ্রিয়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 January 2025

ভারতে বড় দায়িত্ব পেলেন সোহানা সাবা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার