Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভুয়া র‍্যাব ধরা, মার খেলো আসল র‍্যাবও

July 29, 2025
in জাতীয়
ভুয়া র‍্যাব ধরা, মার খেলো আসল র‍্যাবও
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
র‍্যাব পরিচয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও লুট করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল একটি মাইক্রোবাস। এর পেছনে আরেকটি মাইক্রোবাস ধাওয়া করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ফরিদপুরের নগরকান্দার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড়ে স্থানীয়রা গাছ ফেলে গাড়ি থামান।

মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব পরিচয় দিলেও কারও গায়ে পোশাক না থাকায় সন্দেহ করে তাদের আটক করে মারধর শুরু করেন স্থানীয়রা।

এ সময় সেখানে পৌঁছায় দ্বিতীয় মাইক্রোবাসটি, যাতে ছিলেন প্রকৃত র‍্যাব সদস্যরা। তবে তাদের মধ্যে কয়েকজন ইউনিফর্মে না থাকায় জনতা তাদেরও ভুয়া মনে করে পিটুনি দেয়। পরে স্থানীয় থানা থেকে পুলিশ ও অতিরিক্ত র‍্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে উদ্ধার করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আমীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, জনতার হাত থেকে র‍্যাব ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে থানায় আনা হয়। পরে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা তাদের নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে রওনা দেন।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের দিদার (২৯), গাইবান্ধার মো. সাইফুল ইসলাম (৩০), চাঁদপুরের মিন্টু গাজী (৪৫), মাদারীপুরের মো. জামিল (৩২) এবং শরীয়তপুরের স্বপন খান (৪৫)।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য ও তার ভাই বিশ্বনাথ আধ্য ঢাকার তাঁতিবাজার থেকে জুয়েলারি তৈরির যন্ত্রপাতি নিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন। ফরিদপুরের জয়বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস র‍্যাব পরিচয়ে তাদের অপহরণ করে। পরে তাদের চোখ বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা ২,৭০০ টাকা ও যন্ত্রপাতি লুট করে।

অভিযানের সময় জনতা মাইক্রোবাসটি ঘেরাও করে ভাঙচুর করে এবং অভিযুক্তদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে ধরা পড়ে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘র‍্যাব হেডকোয়ার্টার থেকে একটি দল ডাকাতদের ধাওয়া করছিল। স্থানীয়রা ভুল বুঝে র‍্যাব সদস্যদেরও মারধর করে।’

র‍্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভুয়া র‍্যাবকে মুন্সিগঞ্জ থেকে ধাওয়া করছিলাম। পদ্মা সেতু পেরিয়ে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়েছে।’ নিজেরাও মারধরের শিকার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জনগণ প্রথমে আমাদেরও ভুয়া র‍্যাব ভেবে ভুল করেছিল। যদিও বিষয়টি আমলযোগ্য নয়।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা

Next Post

বিএনপি নেতার আঙুল কেটে নিয়ে দুর্বৃত্তদের দৌড়

Related Posts

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয়

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী
জাতীয়

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন
জাতীয়

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

Next Post
বিএনপি নেতার আঙুল কেটে নিয়ে দুর্বৃত্তদের দৌড়

বিএনপি নেতার আঙুল কেটে নিয়ে দুর্বৃত্তদের দৌড়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

যে অভ্যাসগুলোর কারণে মানুষ আপনাকে গুরুত্বহীন ভাবে

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 July 2025

ভুয়া র‍্যাব ধরা, মার খেলো আসল র‍্যাবও

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার