Monday, August 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

February 2, 2025
in আন্তর্জাতিক
ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির ধারণা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে। তবে দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। এছাড়া বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলো পচন ধরায় কোনো সূত্র তাদের নাগরিকত্ব শনাক্ত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক হতে পারে। মৃতদেহের তাদের সাথে কোনো নথি পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করলেও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।

এ বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, দূতাবাস এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার ঢাকা উত্তর অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

Next Post

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

Related Posts

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
আন্তর্জাতিক

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

Next Post
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের কোটি টাকা ছিনতাই

বাংলা কিউআরে ৪০ দিনে লেনদেন হয়েছে ১৫০০ কোটি টাকা

বাংলা কিউআরে ৪০ দিনে লেনদেন হয়েছে ১৫০০ কোটি টাকা

হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাইলো বাংলাদেশ

হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাইলো বাংলাদেশ

স্নাতক পাসেই ব্র্যাকে চাকরি, আছে অন্যান্য সুবিধা

স্নাতক পাসেই ব্র্যাকে চাকরি, আছে অন্যান্য সুবিধা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 February 2025

ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার