Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

March 28, 2025
in আন্তর্জাতিক
ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭, এবং পরে আরেকটি ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল ৬.৪।

মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পন অনুভূত হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। শুক্রবার (২৮ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, ভূমিকম্পের পর ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সরকারি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা।

অন্যদিকে শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, মিয়ানমারকে কেন্দ্র করে একটি বড় ভূমিকম্পে ব্যাংকক শহরে আঘাত হানার পর শুক্রবার থাই কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

৭.৭ মাত্রার এই ভূমিকম্পের পর ব্যাংকক জুড়ে বহু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যার মধ্যে শহরের উত্তরে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবনও রয়েছে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মিয়ানমারে আজ শুক্রবার দুপুরের দিকে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে।

এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। নেপিদো থেকে বার্তাসংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে সেখানে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে।

ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে শত শত মাইল দূরে চীন ও থাইল্যান্ড থেকেই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর একটি তাৎক্ষণিক বৈঠকের পর ব্যাংককে জরুরি অবস্থা জারি করে থাই সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছে। একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে।

ব্যাংকক থেকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভূমিকম্পে মিয়ানমারে শতাধিক প্রাণহানির শঙ্কা, ব্যাংককে নিখোঁজ ৭০

Next Post

মিয়ানমারে বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত

Related Posts

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান
আন্তর্জাতিক

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’
আন্তর্জাতিক

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প-ভ্যান্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প-ভ্যান্স

Next Post
মিয়ানমারে বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত

মিয়ানমারে বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

ডিবিএল গ্রুপে ২০ জনের চাকরির সুযোগ

ডিবিএল গ্রুপে ২০ জনের চাকরির সুযোগ

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 March 2025

ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার