Tuesday, March 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯

November 21, 2025
in সারাদেশ
ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। নিহতদের মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন, নারায়ণগঞ্জে  দুইজন ও নরসিংদীতে চারজন রয়েছেন। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা–ছেলে হলেন হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং তার মেয়ে আহত হয়েছেন। এছাড়া একই উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।

নরসিংদী

নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল এবং তার ছেলে ওমর (১০) নিহত হয়েছেন। ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করার সময় সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) এবং কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৫০) প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ২৮ মে দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাছাকাছি আঘাত হানা ভূমিকম্পেও দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানীতে কম্পন অনুভূত হয়েছিল।

Previous Post

ভূমিকম্প পরবর্তী স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

Next Post

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

Related Posts

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী কারাগারে
সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী কারাগারে

চাঁদাবাজির অভিযোগে বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ
সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ

মুন্সিগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১০, গ্রেফতার ৩
সারাদেশ

মুন্সিগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১০, গ্রেফতার ৩

Next Post
ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

‘কিং’ সিনেমায় দুর্দান্ত অ্যাকশনে শাহরুখ-সুহানা

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার

ইরানজুড়ে লাগাতার হামলা, তেহরানে নিহত ৪০

ইরানজুড়ে লাগাতার হামলা, তেহরানে নিহত ৪০

বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

মিরপুরে আগুনের ঘটনায় বিমানবাহিনীর সদস্যের মৃত্যু

মিরপুরে আগুনের ঘটনায় বিমানবাহিনীর সদস্যের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার