Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভোটে আসতে আ. লীগের বাধা নেই— বদিউলের বক্তব্য প্রত্যাখ্যান

December 19, 2024
in জাতীয়
ভোটে আসতে আ. লীগের বাধা নেই— বদিউলের বক্তব্য প্রত্যাখ্যান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই’ বলে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রংপুরে ড. বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় সংগঠনটির এক বিবৃতিতে তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামীলীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে আওয়ামী লীগ। দলটি বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি।
এতে আরও বলা হয়, যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামীলীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।

বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ দুপুরে রংপুর ডিসি অফিসের করফারেন্স রুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। দলটিকে নির্বাচন আসতে কোনও রকম বাধা সৃষ্টি করা হয়েছে, এমনটা দেখছেন না তিনি।

এ সময় সাংবাদিকরা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের প্রধানের কাছে জানতে চান, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? জবাবে তিনি বলেন, এ নিয়ে আমরাও আপনাদের মতো দেখার অপেক্ষায় আছি।

আরেক প্রশ্নের উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সবদলের অংশগ্রহণ। যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারবে। কোনও রকম বাধা-বিপত্তি তাদের দেয়া হবে না। বাধার সৃষ্টি করা হবে না, সে রকম একটি নির্বাচন আমরা চাই। সবাই নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পরিচয় মিলেছে তিন ব্যাংক ডাকাতের

Next Post

খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল ৩ যুবক

Related Posts

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান
জাতীয়

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

Next Post
খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল ৩ যুবক

খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল ৩ যুবক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 December 2024

ভোটে আসতে আ. লীগের বাধা নেই— বদিউলের বক্তব্য প্রত্যাখ্যান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার