Wednesday, April 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ময়মনসিংহে বিভাগ আন্তঃকলেজ ফুটবল উদ্বোধন

December 22, 2025
in খেলা
ময়মনসিংহে বিভাগ আন্তঃকলেজ ফুটবল উদ্বোধন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক :

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। এই তরুণদের মধ্যেই আগামী দিনের অসীম সম্ভাবনা নিহিত রয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণরা কাজ করে যাচ্ছে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় বালক শেরপুর জেলার ডা. সেকান্দর আলী কলেজ ও জামালপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে।

পরে টাইব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজ। অপর খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় ৭-০ গোলে নেত্রকোনা জেলার পূর্বধলা সরকারি কলেজকে পরাজিত করে।

বিকেলে অনুষ্ঠিত দুটি খেলায় আনন্দ মোহন কলেজ ২-০ গোলে নেত্রকোনা সরকারি কলেজকে হারিয়ে জয় নিশ্চিত করে এবং জামালপুরের বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ও শেরপুর জেলার নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ নির্ধারিত সময়ে খেলায় গোলশূন্য ড্র হয়।

পরে টাইব্রেকারে ৫-৩ গোলে জয়লাভ করে জামালপুরের বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ। নির্ধারিত ৬০ মিনিটের খেলাগুলো উপভোগ করতে জেলা স্টেডিয়াম মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে বিভাগের চারটি জেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট আটটি দল অংশগ্রহণ করেছে। সোমবার শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আনন্দ মোহন কলেজ ও জামালপুরের বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অংশগ্রহণে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে জয়ী দুটি দল আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং ক্রীড়া সংগঠক মাহাবুবুল আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর এস. এম সফিকুল হায়দার, ক্রীড়া শিক্ষক শাহ মোঃ আব্দুল হান্নান, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দীন, অন্যান্য কলেজের অধ্যক্ষবৃন্দ, ছাত্র সমন্বয়কসহ খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা।

খেলার ধারাবর্ণনা করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এম. এ. মোরাদ।

Previous Post

ভোটাধিকার কারও দয়া নয়, সাংবিধানিক অধিকার: প্রধান উপদেষ্টা

Next Post

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

Related Posts

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ 
খেলা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ 

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের
খেলা

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
খেলা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

Next Post
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা

প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী

বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ 

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ 

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার