আনোয়ার হোসেন :
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জারিফ ডেইরি এন্ড এগ্রো প্রজেক্ট লিমিটেড এবং আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় “জারিফ ডেইরি এন্ড এগ্রো প্রজেক্ট লিমিটেড ঢাকা মহানগরী ১ম বিভাগ ভলিবল লীগ ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে মাল্টিফ্যাবস ক্লাব। রানার্স আপ হয়েছে ইষ্ট এন্ড ক্লাব। লিগে তৃতীয় স্থান লাভ করেছে নবজাগরণী সংঘ।

পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে রোববার বিকালে ফাইনাল খেলার মাল্টিফ্যাবস ৩-১ পয়েন্টে ইষ্ট এন্ড ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে।
প্রতিযোগিতার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন বিজয়ী দলের মাজহার। একই দলের বেস্ট অপোজিট হয়েছেন রিফাত ও জায়েদ হাসান বেস্ট সেটার।
বেস্ট আউটসাইড হয়েছেন নবজাগরণীর সাঈদ। লিবার হয়েছেন ইস্ট এন্ড ক্লাবের দলের মো: সাহেদ আলী।
ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল এহসান, পরিচালক (উপসচিব) – ক্রীড়া, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মেজবাহ ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক, মাল্টিফ্যাবস লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাছুদুল আলম, সহ-সভাপতি, ভলিবল ফেডারেশন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু; মোঃ শরিফুল ইসলাম স্বপন, সম্পাদক প্রিমিয়ার, ১ম ও ২য় বিভাগ লীগ কমিটি।










Discussion about this post