Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত বেড়ে ৩৪

July 26, 2025
in জাতীয়
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত বেড়ে ৩৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ ফারহান (১৩)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। আজ সকাল ৯টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।”

জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা হাবিবুর রহমান ও মা রাশেদা ইয়াসমিন।

এর আগের দিন শুক্রবারও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুশিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান (১০) ও মুসাব্বির মাকিন (১৩) মারা যায়। আয়মানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

সবশেষ তথ্য অনুযায়ী, মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহত অবস্থায় রাজধানীর সাতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন (অজ্ঞাতনামা) এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন।

গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, “আজ আমরা আরও দুটি নিষ্পাপ প্রাণ হারিয়েছি। আয়মানের বাড়ি শরীয়তপুরে, মাকিনের গাজীপুরে। মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি জানান, বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি ৪০ জন রোগীর মধ্যে পাঁচজন আশঙ্কাজনক, ১০ জন সিভিয়ার এবং ২৫ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছে। ১০ জন রোগীকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে, বাকিদের স্থানান্তর করা হয়েছে কেবিনে। শনিবার ৪-৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভেন্টিলেশনে থাকা দুই রোগী এখন নিজেরা নিঃশ্বাস নিতে পারছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এর আগে ১টা ৬ মিনিটে তেজগাঁওয়ের এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর এটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটি জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হন, যাদের অধিকাংশই শিশুশিক্ষার্থী। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন।

আহতদের চিকিৎসায় চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল দল বাংলাদেশে এসে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এ দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তারা কাজ করছে। সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বিমান-সম্পর্কিত দুর্ঘটনা রোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গাজার এক-তৃতীয়াংশ মানুষ না খেয়ে দিন পার করছে, সতর্কবার্তা জাতিসংঘের

Next Post

হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম

Related Posts

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম

হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 July 2025

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত বেড়ে ৩৪

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার