Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাছ-মাংসের দাম চড়া, পুষ্টি হারাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত

October 18, 2025
in অর্থ-বাণিজ্য
মাছ-মাংসের দাম চড়া, পুষ্টি হারাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশের কাঁচবাজারগুলোতে মাছ ও মাংসের দাম লাগামছাড়া বেড়ে চলেছে। এতে সবচেয়ে বেশি ভুগছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। দাম বাড়ার কারণে অনেক পরিবার এখন নিয়মিত মাছ-মাংস খাওয়া বাদ দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। এর ফলে পুষ্টির ঘাটতি তৈরি হচ্ছে, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, ব্রয়লার মুরগির দাম ওঠানামা করলেও এখন ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। কক ও সোনালী মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। লাল ডিমের ডজন ১৩০ টাকা হলেও খুচরা বাজারে প্রতি হালি ডিমের দাম রাখছে ৪৫ থেকে ৫০ টাকা।

এছাড়া বাজারে চাষের রুই-কাতল মাছ ৩৫০ থেকে ৫৫০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা, সিলভার কার্প-গ্রাস কার্প ২৮০ থেকে ৩৩০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের কই, তেলাপিয়া ও পাঙ্গাস ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, বাইন, বাইল মাছ ৭০০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের পাশাপাশি ডিম ও দুধের দামও ঊর্ধ্বমুখী, ফলে বিকল্প প্রোটিনের উৎসও নাগালের বাইরে চলে যাচ্ছে।

বনশ্রী এলাকায় মাছ কিনতে আসা রুহুল আমিন বলেন, আগে যে দামে জিনিস পত্র কেনা যেত এখন তার চার ভাগের এক ভাগও পাওয়া যায় না। বাজার দর বাড়ে কিন্তু আয়ের জায়গা তো সেভাবে বাড়েনি। মাছ-মাংসের বাজারে গেলে কপালে ঘাম ঝরে।

মেরাদিয়া এলাকায় অপর এক ক্রেতা রাহিমা বেগম জানান, মাছ-মাংসের দাম বেশি। তবে ব্রয়লা মুরগি কিছুটা কম আছে। কিন্তু অনেকে বলেন ব্রয়লার মুরগি না খেতে। কিন্তু কি করবো বলেন বাচ্চার ন্যূনতম পুষ্টিও তো দরকার আছে। আমাদের আয় ইনকাম কম বলে আমরা তাজা মাছ-মাংস খেতে পারি না।

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত প্রোটিন না খেলে শরীরে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি-কমপ্লেক্সসহ নানা উপাদানের ঘাটতি দেখা দেয়। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয় এবং গর্ভবতী নারীদের জটিলতা বাড়ে।

জাতীয় পুষ্টি ইনস্টিটিউটের এক কর্মকর্তা জানান, দাম বাড়ার কারণে অনেক পরিবার সপ্তাহে এক-দু’দিনও মাংস খেতে পারছে না। এই প্রবণতা দীর্ঘমেয়াদে জাতির সার্বিক পুষ্টি অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়, বাজারে অযৌক্তিক দাম বাড়ানো ও মজুতদারির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, তবে বাজারে স্থিতিশীলতা ফিরতে সময় লাগবে।

অন্যদিকে, সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে গেলে এখন ভয়ে যাই। আগে সপ্তাহে দু’দিন মাংস কিনতাম, এখন মাসে একবারও কষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বাজারে মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারকে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য প্রোটিন খাদ্যে সহায়তা বাড়াতে হবে, নইলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম পুষ্টিহীনতায় ভুগবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সারাদিন গুনাহমুক্ত থাকতে এই দোয়া পড়ুন

Next Post

হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮০ শতাংশ কমে এই ৫ অভ্যাসে

Related Posts

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
অর্থ-বাণিজ্য

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Next Post
হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮০ শতাংশ কমে এই ৫ অভ্যাসে

হার্ট অ্যাটাকের ঝুঁকি ৮০ শতাংশ কমে এই ৫ অভ্যাসে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 October 2025

মাছ-মাংসের দাম চড়া, পুষ্টি হারাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার