Friday, May 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাথায় গুলি নিয়েই চলে গেলেন জুলাইযোদ্ধা হৃদয়

April 5, 2025
in জাতীয়
মাথায় গুলি নিয়েই চলে গেলেন জুলাইযোদ্ধা হৃদয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হৃদয় উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে ঢাকায় শ্রমিকের কাজ করলেও পরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে ‘জুলাই বিপ্লব’-এর সময় হৃদয়ের মাথায় পুলিশের তিনটি গুলি লাগে। তৎকালীন সরকারের কঠোর দমননীতির কারণে তিনি দীর্ঘদিন গোপনে চিকিৎসা নিতে বাধ্য হন।

সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা থেকে দুটি গুলি অপসারণ করা গেলেও, একটি গুলি জটিল স্থানে থাকায় তা বের করা সম্ভব হয়নি।

হৃদয়ের পরিবার জানায়, গত ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হৃদয়। মাথাব্যথা ও জ্বর তীব্র হলে ৪ এপ্রিল দুপুরে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে বিকেলে হৃদয়ের মৃত্যু হয়।

হৃদয়ের বাবা আনসার হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‌‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটি গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। হৃদয়ের মাথার তিনটি গুলির দুটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা গেলে আমার ছেলে হয়তো বেঁচে থাকতো।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ. রউফ বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে হৃদয়কে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি। পরিবার যথাসময়ে বরিশাল নিতে পারেনি। এখানেই বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

Previous Post

৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলছে সরকারি অফিস

Next Post

মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু

Related Posts

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
জাতীয়

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে
জাতীয়

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি
জাতীয়

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

Next Post
মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু

মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার