Wednesday, April 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাস্কের নতুন দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

July 7, 2025
in আন্তর্জাতিক
মাস্কের নতুন দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক:
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এই দলের নাম ‘আমেরিকা পার্টি’। মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘উদ্ধত’ এবং ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন।

রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই-দলের যে রাজনৈতিক কাঠামো, তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। ’

সম্প্রতি মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা।

একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতির প্রকাশ্য সমালোচনা করেন।

রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো, পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ‘

ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ‘ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাধ্যতামূলক নীতি’ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির ওপর কর-ছাড় বাতিল করা হয়েছে।

তিনি বলেন, “আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দমতো গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন, ইভি বাধ্যতামূলক নয়।”

Previous Post

৭ জুলাই: বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

Next Post

ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালাল ইসরায়েল

Related Posts

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

অবরোধে অনড় যুক্তরাষ্ট্র, নতুন বিকল্প শক্তি প্রদর্শনে প্রস্তুত ইরান
আন্তর্জাতিক

অবরোধে অনড় যুক্তরাষ্ট্র, নতুন বিকল্প শক্তি প্রদর্শনে প্রস্তুত ইরান

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস
আন্তর্জাতিক

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

Next Post
ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালাল ইসরায়েল

ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালাল ইসরায়েল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

বিএনপির মনোনয়ন পেলেন না সেই সিঁথি

বিএনপির মনোনয়ন পেলেন না সেই সিঁথি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার