Sunday, April 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাহফুজের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

March 7, 2026
in রাজনীতি
মাহফুজের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ‘অল্টারনেটিভস’ নামের এই প্ল্যাটফর্মের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি (জাতীয় সাংগঠনিক কমিটি) ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে অল্টারনেটিভসের ফেসবুক পেজে এই কমিটি সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর কয়েক মিনিট পর মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ওই পোস্ট শেয়ার করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাজনুভা জাবীনসহ তিন এনসিপি নেতাও রয়েছেন অল্টারনেটিভসের ১৭ সদস্যের এই কমিটিতে। শুক্রবার ফেসবুক পোস্টে ডা. তাজনুভা জাবীনও বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে আরও রয়েছেন- আহমদ ইবনে আরিফ অনি, ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান রাবি, মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

ফেসবুক পেজে দেওয়া অল্টারনেটিভসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলন কর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা। একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা। এই প্ল্যাটফর্ম আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্ল্যাটফর্মের উদ্দেশ্য তুলে ধরে অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। বিশেষ করে তারা লক্ষ্য করেছেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।

এ বিষয়ে মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, আমরা চাই তরুণরা সরাসরি অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখুক। অলটারনেটিভসের লক্ষ্য নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীতে আয়োজিত একটি আলোচনা সভার মাধ্যমে অলটারনেটিভস যাত্রা শুরু করে।

Previous Post

ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে: মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

Next Post

ঈদের কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

Related Posts

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক
রাজনীতি

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল
রাজনীতি

জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল

নিপুণ রায় এমপি হওয়ায় কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ
রাজনীতি

নিপুণ রায় দম্পতির আছে ৬০২ ভরি গয়না, কোটি টাকার আমানত

Next Post
ঈদের কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

ঈদের কেনাকাটায় নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সালমানকে ফিরিয়ে দেওয়ার জন্য আজও আফসোস করেন আমিশা প্যাটেল

সালমানকে ফিরিয়ে দেওয়ার জন্য আজও আফসোস করেন আমিশা প্যাটেল

হঠাৎ সুগার ‘ফল’ করলে বিকল হতে পারে মস্তিষ্ক

হঠাৎ সুগার ‘ফল’ করলে বিকল হতে পারে মস্তিষ্ক

মুক্তিযুদ্ধের চিত্রধারক কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

মুক্তিযুদ্ধের চিত্রধারক কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার