Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

January 4, 2026
in জাতীয়
মাহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা মাহাদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, মাহাদী হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মাহাদী হাসানকে নিঃশর্ত মুক্তির দাবি জানায়। শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া মাহাদী হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন। একই সঙ্গে মাহাদী হাসানকে ‘অযৌক্তিকভাবে গ্রেপ্তার’-এর দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করে বলেন, মাহাদী হাসানকে ‘পুলিশলীগ’ কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। আইজিপির সঙ্গে কথা হলেও তাঁর বক্তব্য সন্তোষজনক ছিল না বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপারের ভাষ্য তুলে ধরে রিফাত রশিদ বলেন, আপাতত মাহাদী হাসানকে হত্যা মামলায় নয়, অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আনঅফিশিয়াল সূত্রে পুলিশের ভেতর থেকে জানা গেছে— অভ্যন্তরীণ চাপের কারণেই মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ছাত্র-জনতার বিরুদ্ধে নির্বাচনকালীন সহিংসতার অভিযোগে ধারাবাহিক গ্রেপ্তারের একটি পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন, এক ঘণ্টার মধ্যে মাহাদী হাসানকে মুক্তি দিতে হবে; অন্যথায় দেশজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১২ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, ঘন কুয়াশা ও তীব্র শীত

Next Post

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

Related Posts

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা
জাতীয়

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী
জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
জাতীয়

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

Next Post
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 January 2026

মাহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার