Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিয়েবাড়ির আলপনা, সমালোচনার মুখে প্রশাসনের তৎপরতা

December 16, 2025
in সারাদেশ
মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিয়েবাড়ির আলপনা, সমালোচনার মুখে প্রশাসনের তৎপরতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিতি মুছে বিয়েবাড়ির আদলে শৈল্পিক আলপনা আঁকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিতর্কের মুখে জেলা প্রশাসন দ্রুত তৎপর হয়ে আলপনাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়।

বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে শহীদ মিনারের দেয়াল সাজাতে গিয়ে পূর্বে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি মুছে ফেলা হয়। তার জায়গায় নতুন করে আঁকা আলপনাগুলো দেখতে বিয়েবাড়ি কিংবা বৈশাখী সাজের মতো হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার কিছু আগে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মী মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেন, শহীদ মিনারে আঁকা নতুন আলপনায় মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি বা চেতনার প্রতিফলন নেই, যা দুঃখজনক।

ভিডিওটির মন্তব্য ঘরে রোকসানা আক্তার রক্সি লেখেন, “মনে হচ্ছে বিয়ে বাড়ির কিংবা বৈশাখের আলপনা। কারা করেছে?” কাব্য সৌরভ নামে আরেকজন মন্তব্য করেন, “এটা তো আলপনা মিনার হয়ে গেলো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া বলেন, “এখানে বিয়ে বা নববর্ষ উদযাপন হচ্ছে না। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার—এখানে অবশ্যই সেই চেতনার প্রতিফলন থাকা দরকার ছিল।”

কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী নুরুল হাকিম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের প্রতিটি প্রজন্মের জন্য গৌরবের বিষয়। যারা এই সাজ-সজ্জার সঙ্গে জড়িত, তাদের উচিত ছিল ইতিহাসকে প্রাধান্য দেওয়া, কিন্তু তা না করে পরিবেশকে দৃষ্টিকটু করা হয়েছে।

সমালোচনার পর সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ মিনার পরিদর্শনে এসে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান সংশ্লিষ্টদের আলপনাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি গণমাধ্যমকে বলেন, “আলপনাগুলো মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।”

এরপর রাত ৯টার দিকে প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের দেয়াল লাল-সাদা কাপড়ে ঢেকে রঙ দিয়ে আলপনা মুছে ফেলার কাজ শুরু হয়।

সূত্র: ইত্তেফাক

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

Next Post

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 December 2025

মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিয়েবাড়ির আলপনা, সমালোচনার মুখে প্রশাসনের তৎপরতা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার