Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’

August 17, 2025
in বিনোদন
মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনের সর্বোচ্চ আয়ের কীর্তি গড়ল।

প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি। এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

২০১৩ সালের পর ধূমকেতুর মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক আকর্ষণে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে প্রচারে নেমেছিলেন দেব ও শুভশ্রী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, নেচে মাত করেছেন, এমনকি মুক্তির আগে একসঙ্গে মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। প্রথম দিনের বক্স অফিস রেকর্ডই প্রমাণ করল তাঁদের এই প্রচেষ্টা সফল হয়েছে।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু শুধু প্রেমকাহিনি নয়, বরং সমাজের নানা দিকও তুলে ধরেছে। এতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব।

অন্যদিকে, রজনীকান্ত অভিনীত কুলি সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে দর্শকদের উন্মাদনার আভাস পাওয়া গিয়েছিল। সান পিকচার্স প্রযোজিত ছবিটি প্রথম দিনেই আয় ছাড়াল ১৫০ কোটি রুপি, যা তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ।

স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে নির্মিত কুলি সিনেমায় এক কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে আছেন আমির খান।

গতকালই রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’। এই বিশেষ দিনে মুক্তি পাওয়া কুলি সাফল্যের নতুন রেকর্ড গড়ে রজনীকান্তকে আরও একবার ভক্তদের মনে অমর করে তুলল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দাপুটে জয়ে লা লিগা মিশন শুরু বার্সেলোনার

Next Post

হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Related Posts

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড
বিনোদন

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
বিনোদন

নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
বিনোদন

জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি

Next Post
হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর

গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর

রাজধানীর ছয় স্থানে ‘একই স্টাইলে’ ককটেল বিস্ফোরণ

রাজধানীর ছয় স্থানে ‘একই স্টাইলে’ ককটেল বিস্ফোরণ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

‎রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 August 2025

মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার