Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ

August 15, 2024
in আন্তর্জাতিক
মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জেগে উঠল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। বাড়তে থাকল ভিড়।

বুধবার (১৪ আগস্ট) রাতে রাস্তার দখল নিতে শুরু করল মেয়েরা। যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোণা, জেলায় জেলায় চলল জমায়েত। এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও রাত জাগছে আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে। রাত দখলে নেমেছে সুদূর স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাও।

কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সর্বত্রই রাতের রাজপথ চলে গেছে মেয়েদের দখলে। ব্য়ানার ফেস্টুন হাতে পথে নেমে পড়েছে শত শত নারী। তাদের সঙ্গ দিচ্ছেন পুরুষরাও। কারও হাতে মশাল, কেউ জ্বেলেছেন মোবাইলের টর্চ। প্রত্যেকের দাবি একটাই, আরজি করকাণ্ডে সুবিচার চাই। সবার মুখে গর্জে উঠছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। কেবলমাত্র কলকাতা নয়, সার্বিকভাবে গোটা রাজ্যের চিত্রটা একইরকম। এক কথা বলা চলে, স্বতস্ফূর্ত গণজাগরণ।

আরজি কর হাসপাতালের সামনে জমায়েতে দেখা যাচ্ছে মশাল হাতে নারীদের মিছিল। কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে রাতের শহর দখলের জমায়েতে হাজির।

রাত ৯টার আগে থেকেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড় বাড়তে শুরু করে। অ্যাকাডেমিতেও ভিড় আট থেকে আশি সব বয়সের নারীদের।

মশাল হাতে রাত দখলের আন্দোলনে ঝাড়গ্রামের নারীরা। আরজি করের ঘটনার বিচার চেয়ে গর্জে উঠছে স্লোগান। হাওড়ায় বিভিন্ন রাস্তায় মানুষের ঢল নেমেছে। তাদের একটাই স্লোগান ‘ইনসাফ চাই’।

বাঁকুড়া জেলার নারীরাও ‘অস্থির হওনা শুধু প্রস্তুত হও, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে সামনে রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাত দখল’-এর লড়াইয়ে সামিল হয়েছেন।

বুধবার রাত ৯টা থেকে মেদিনীপুর শহরের পঞ্চুরচক রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মশাল জ্বেলে শুরু হয় মিছিল। বিক্ষোভ কর্মসূচি সোনাগাছিতেও। রাত দখলের কর্মসূচিতে পোস্টার-ব্যানার হাতে পথে যৌনকর্মীরাও।

বর্ধমানের কার্জনগেটের সামনে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। রানির মূর্তির পাশে জমায়েত হয়। ভাতার,গুসকরা, মেমারি সব জায়গাতেই মিছিল বের হয়।

এদিকে, মিছিলে শ্যামবাজার অবরুদ্ধ। সিঁথিমোড়ের অবস্থাও তাই। অসংখ্য নারী, শিশুদের কোলে নিয়ে মিছিলে পা মিলিয়েছেন। রাজনৈতিক রং, দলমত নির্বিশেষে চলছে জমায়েত। লক্ষ্যণীয় ভিড় লক্ষ্য করা গেছে অল্পবয়সী মেয়েদের। সবটাই স্বতস্ফূর্ত।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে বিক্ষোভ পালনের ঘোষণা দেন দেশটির নাগরিকরা। ‌‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ

Next Post

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর

Related Posts

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ
আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
আন্তর্জাতিক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

Next Post
ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

‘গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি’

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ

জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 August 2024

মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার