Sunday, August 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

August 30, 2026
in খেলা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
টানা পাঁচ ম্যাচে চার হার আর একটি ড্র নিয়ে নিজেদের যেন হারিয়ে খুঁজছিল ইন্টার মায়ামি। অবশেষে মেসিময় এক রাতে সেই টানা জয়হীনতার বৃত্ত ভাঙল ফ্লোরিডার ক্লাবটি। লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিক ও চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) রেকর্ড গড়ে ফিরল তারা জয়ের ধারায়।

মায়ামির ৭ গোলের বিশাল জয়ে মেসি যেন ছিলেন আগুনে ফর্মে। একাই চার গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।

মায়ামি শেষ পর্যন্ত বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের প্রথমার্ধে মন্ট্রিল ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল। নিজেদের মাঠে শুরুতে কাসেমিরোর কর্নার কিক থেকে আসা শক্তিশালী হেডে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। সমতায় ফেরার আনন্দ বেশি সময় ধরে রাখতে দেয়নি মায়ামি। ঠিক দুই মিনিট পর মেসির দূরপাল্লার এক দুর্দান্ত শটে ২-১ ব্যবধানের এগিয়ে বিরতিতে যায় মায়ামি।

বিরতির পর পুরো ম্যাচেই ছিল মেসি ও মায়ামির একচেটিয়া আধিপত্য। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মেসি। এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ ব্যবধান করেন ৪-১। ম্যাচের ৮৩ মিনিটে মেসি পূর্ণ করেন ক্যারিয়ারের অন্যতম দৃষ্টিনন্দন এক হ্যাটট্রিক। এতেও থামেনি মায়ামির আক্রমণ। ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় আলেক্সান্দার শো ষষ্ঠ গোল করার পর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে নিখুঁত ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন মেসি।

এই চার গোলের মাধ্যমে দীর্ঘ চার বছর পর এক ম্যাচে চার বা তার বেশি গোল করার স্বাদ পেলেন এই আর্জেন্টাইন জাদুকর। শেষবার বার্সেলোনার হয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে লা লিগায় এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি। মায়ামির গোলাপি জার্সিতেও এটি তার প্রথম চার গোলের রেকর্ড। এই চার গোলের সৌজন্যে চলতি এমএলএসে ১৯ ম্যাচে ১৮ গোল নিয়ে শীর্ষ গোলদাতার তালিকার এক নম্বরে উঠে এসেছেন মেসি।

মাঠে মেসির এমন তাণ্ডবের দিনে ডাগআউটে ছিলেন না ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। নতুন নিয়োগ পাওয়া ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ এখনও ওয়ার্ক পারমিট না পাওয়ায় এদিন মায়ামির ডাগআউট থেকে দিকনির্দেশনা দেন সহকারী কোচ রাফায়েল পেরেজ। দীর্ঘ আড়াই সপ্তাহ পর পাওয়া এই জয় দিয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আবারও শক্ত করল ইন্টার মায়ামি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর লুটপাট

Next Post

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ৩

Related Posts

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন ক্রিকেটারদের একাংশ
খেলা

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন ক্রিকেটারদের একাংশ

হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের
খেলা

হামজা-শমিতদের ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল বাংলাদেশের

এশিয়া কাপ শুরুর আগে টাইগ্রেস শিবিরে বড় দুঃসংবাদ
খেলা

এশিয়া কাপ শুরুর আগে টাইগ্রেস শিবিরে বড় দুঃসংবাদ

Next Post
ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ৩

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ৩

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ৩

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ৩

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর লুটপাট

নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর লুটপাট

সড়ক দুর্ঘটনয় আহত তাসনুভা তিশা

সড়ক দুর্ঘটনয় আহত তাসনুভা তিশা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 August 2026

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার