Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মেহেরপুর সড়কে ঘণ্টাব্যাপী ডাকাতি

October 4, 2024
in সারাদেশ
মেহেরপুর সড়কে ঘণ্টাব্যাপী ডাকাতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের গাংনীর আকুবপুর সড়কে ঘণ্টাব্যাপী গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে স্বপন হোসেন (৪৫) নামের এক বাসচালক গুরুতর আহত হয়েছেন। কয়েকটি যানবাহনের যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টা থেকে ঘণ্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটে।

আহত বাসচালক স্বপন গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আনিছুজ্জামান খান।

ভুক্তভোগী বাস যাত্রী হাফিজুল ইসলাম জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস মেহেরপুরের উদ্দেশ্যে ফিরছিল। একইসঙ্গে কুষ্টিয়া থেকে আরও কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার ছিল। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খলিশাকুন্ডি ব্রিজের পশ্চিমপাশে গাংনী উপজেলার শেষ সীমানা পিলারের কাছে পৌঁছায়। সেখানে সড়কের ওপরে গাছ ফেলে ১৫-২০ জন ডাকাত যানবাহনগুলো আটকে দেয়। শ্যামলী পরিবহনের বাসের দরজা খুলতে রাজি না হওয়ায় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে বা চালক স্বপনের মুখে গুরুতর ক্ষত হয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয়। টাকা দিতে রাজি না হওয়ায় এক নারীসহ তিন যাত্রীকে মারধর করে ডাকাতরা।

এদিকে শ্যামলী পরিবহনের পাশাপাশি একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে ঘণ্টাব্যাপী ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এ সময় যাত্রী ও চালকরা মিলে রাস্তার ওপর থেকে গাছ সরিয়ে গন্তব্যে চলে যায়।

জানা গেছে, গুরুতর আহত বাসচালক স্বপনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় তার পরিবার।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তিন দেশে গুপ্তচর চেয়ে সিআইএ’র বিজ্ঞাপন

Next Post

সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, রাজনৈতিক সহিংসতায় ১৬

Related Posts

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
সারাদেশ

সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

Next Post
সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, রাজনৈতিক সহিংসতায় ১৬

সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, রাজনৈতিক সহিংসতায় ১৬

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 October 2024

মেহেরপুর সড়কে ঘণ্টাব্যাপী ডাকাতি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার