Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মোদিকে এবার ‘মহাবিপদের’ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

October 20, 2025
in আন্তর্জাতিক
মোদিকে এবার ‘মহাবিপদের’ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য ইস্যুতে ভারতের বিরুদ্ধে যেন উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই তার ৫০ শতাংশ বাড়তি শুল্কের জেরে নিজেদের বৃহত্তম বিদেশি বাজার যুক্তরাষ্ট্রে অবস্থান নড়বড়ে হয়ে গেছে ভারতের। মাত্র চার মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ৪০ শতাংশেরও নিচে পড়ে গেছে দেশটির। এরপরও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে মোদি সরকার, এমন ইঙ্গিত পেয়ে এবার মোদির জন্য মহাবিপদেরই হুঁশিয়ারি দিয়ে বসেছেন ট্রাম্প।

স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, রুশ তেল কেনা বন্ধ না করলে ভারত ভারতীয় পণ্যের ওপর আরও ‘বড় ধরনের শুল্ক’ আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের কারণে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৯ অক্টোবর) রাতে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ভারতের ওপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।

কিন্তু, ভারত সরকার দাবিটি অস্বীকার করছে বলে ট্রাম্পকে জানানো হলে তিনি বলেন, সেটা আমি জানি না। তারা যদি এটা বলতে চায়, তাহলে বিশাল শুল্ক দিতে হবে।

এরই মধ্যে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। টেক্সটাইল থেকে শুরু করে ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে এই উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প বলেছেন, ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক বহাল থাকবে, এমনকি আরও বাড়তেও পারে।

গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, মোদির সঙ্গে তার ফোনে কথা হয়েছে। রাশিয়ার তেল আর কিনবেন না বলে তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি কোনো ফোনালাপই হয়নি মোদির। অর্থাৎ, ট্রাম্প মিথ্যাচার করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার তেল কেনা বাড়িয়ে দিয়েছে ভারত। মূলত, যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে বিধিনিষেধের কারণে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া। ভারত এখন রাশিয়ার অন্যতম প্রধান ক্রেতা। তবে, রাশিয়ার সঙ্গে ভারতের এই সম্পর্কে ঘোর আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মতে, ভারত তেল কেনার কারণেই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

যেদিন থেকে নতুন বেতন কাঠামো সুবিধা পাবেন চাকরিজীবীরা

Next Post

নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি-পুলিশ সমন্বয় বৈঠক চলছে

Related Posts

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
আন্তর্জাতিক

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
আন্তর্জাতিক

আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক

সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

Next Post
নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি-পুলিশ সমন্বয় বৈঠক চলছে

নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি-পুলিশ সমন্বয় বৈঠক চলছে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 October 2025

মোদিকে এবার ‘মহাবিপদের’ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার