Friday, June 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মোল্লা কলেজে নজরুল-সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

November 25, 2024
in শিক্ষা
মোল্লা কলেজে নজরুল-সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘণ্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়ায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ডিএমআরসির উদ্দেশে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী। পরে ডিএমআরসি কলেজে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় তারা।

এর আগে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দুটি গ্রুপ মোল্লা কলেজের (ডিএমআরসি) উদ্দেশ্যে রওনা হয়। এ সময় শিক্ষার্থীদের ‘মোল্লার চামড়া, তুলে নেব আমরা’ এমন স্লোগান দিতেও দেখা গেছে।

গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার ৩০টির বেশি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

জানা যায়, গত বুধবার ভুল চিকিৎসায় ডিএমআরসির এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের মৃত্যুর অভিযোগে কলেজটির শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করে। একপর্যায়ে বৃহস্পতিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে।

এর প্রতিবাদে গতকাল ঢাকা ও তার আশপাশের এলাকার ডিএমআরসি কলেজ, নটরডেম কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, নারায়ণগঞ্জ সরকারি কলেজ, খিলগাঁও সরকারি কলেজসহ ৩০টির বেশি কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রায় ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থী জানায়, আজ সকালে ডিএমআরসি ও আশপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে আসলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুনরায় আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post

জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

Related Posts

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
শিক্ষা

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
শিক্ষা

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল 
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল 

Next Post
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 November 2024

মোল্লা কলেজে নজরুল-সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার