Friday, May 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়

April 1, 2025
in জাতীয়
যাত্রাবাড়ী-সায়েদাবাদে আজও ঘরমুখো মানুষের ভিড়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ভিড় তুলনামূলক বেশি রয়েছে যাত্রাবাড়ী চৌরাস্তায়।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত যারা ঈদে বাড়ি যেতে পারেননি, নানান জরুরি প্রয়োজনে ঢাকায় থেকে যেতে হয়েছে, কিংবা ঈদের আগে যারা ছুটি পাননি, তারা আজ বাড়ি যাচ্ছেন। যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতে চান, আজ যাত্রীর তালিকায় তারাও রয়েছেন।

তবে ঈদের আগে বাড়ি যাওয়া যাত্রীরা এখনো ঢাকায় ফিরতে শুরু করেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ভিড় তুলনামূলক বেশি রয়েছে যাত্রাবাড়ী চৌরাস্তায়

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিনও যাত্রী ছিল। তবে আজ যাত্রী আরও বেশি।

বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং যাত্রাবাড়ী থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে যাত্রীর তুলনায় গাড়ি ছিল কম।

এসময় যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা-শরীয়তপুর রুটে চলাচল করা ফেম পরিবহনের একটি গাড়ি এলে যাত্রীরা হুড়মুড় করে তাতে উঠে পড়েন।

যাত্রী চাপ দেখে দিয়াবাড়ি-পোস্তগোলা রুটে চলাচল করা রাইদা পরিবহনের একটি গাড়িকে ভাঙ্গা, পাচ্চরে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

যাত্রাবাড়ীর যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতুর ওপারে শরীয়তপুর ও ফরিদপুরের।

সায়েদাবাদে জনপথ মোড়ের চারপাশের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে। তবে সায়েদাবাদ এলাকায় পর্যাপ্ত গাড়ি ছিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এসেছেন আবু সাঈদ। তিনি বলেন, পরিবারের সবাইকে নিয়ে বোনের বাড়ি শরীয়তপুরে বেড়াতে যাচ্ছি।

খিলগাঁওয়ে থাকেন মো. হাবিবুর রহমান। তার বাড়ি খুলনা। তিনি বলেন, আমি ব্যবসা করি। পরিবার আগেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি আজ যাবো। পর্যাপ্ত গাড়ি রয়েছে তবে ভাড়া কিছুটা বেশি চাচ্ছে। দেখে শুনে উঠব।

বাস মালিকদের নিয়ে গঠন করা সায়েদাবাদ বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম বলেন, যারা ঈদের আগে ছুটি পায়নি, ব্যবসা-বাণিজ্য ছিল তারা এখন যাচ্ছে। আজ সকাল থেকেই যাত্রীর মোটামুটি চাপ রয়েছে। গতকালও যাত্রী ছিল তবে আজ বেশি।

তিনি বলেন, ঈদে বাড়ি যাওয়া মানুষ এখনো ঢাকায় ফিরতে শুরু করেনি। মূলত কাল (বুধবার) থেকে যাত্রীরা ফিরতে শুরু করবে। বৃহস্পতিবার থেকে পুরোদমে যাত্রীরা আসবে বলে আশা করছি।

Previous Post

মার্চে নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: এমএসএফ

Next Post

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’

Related Posts

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
জাতীয়

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে
জাতীয়

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি
জাতীয়

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

Next Post
বাংলাদেশ নিয়ে  নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার