Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যা-ই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব: সেনাপ্রধান

September 24, 2024
in জাতীয়
যা-ই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব: সেনাপ্রধান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সংস্কারকাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘যা-ই ঘটুক না কেন’ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন তিনি।

রয়টার্সের ওই সাক্ষাৎকারে বলা হয়েছে, জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তার সেনা সদস্যরা আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে একপাশে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যাওয়া ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্য সিল করে দিয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে এ সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে তিনি জানান, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়া তার লক্ষ্য।

সেনাপ্রধান বলেন, আমি তার (ড. ইউনূস) পাশে দাঁড়াব, যা-ই ঘটুক না কেন, যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন।

রয়টার্সের ওই সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ড. ইউনূস ১৭০ মিলিয়ন মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা ওয়াকার-উজ-জামান বলেন, গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য বছর দেড়েক সময় লাগতে পারে। তবে তিনি এ সময় জনগণের ধৈর্য ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

সেনাপ্রধান বলেন, ‘আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে কাজ করতে পারব। আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই।’

ওয়াকার-উজ-জামান রয়টার্সকে বলেন, আমি এমন কিছু করব না, যা আমার সংস্থার জন্য ক্ষতিকর হবে। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই।

হাসিনার বিদায়ের পর সরকারের ব্যাপক সংস্কারের প্রেক্ষাপটে সেনাবাহিনীতেও অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, অনেক সেনা সদস্যকে ইতোমধ্যে শাস্তি দেওয়া হয়েছে। তবে সাক্ষাৎকারে শাস্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ব্যাপারে বলেন, ‘এমনটা কেবল তখনই ঘটতে পারে, যখন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছু ভারসাম্য থাকে, যেখানে সেনাবাহিনী সরাসরি থাকবে প্রেসিডেন্টের অধীনে।’

বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে। এটি কার্যত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই থাকে।

জেনারেল ওয়াকার বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান সাংবিধানিক সংস্কারে এ ব্যাপারে কিছু সংশোধন ঘটতে পারে।

তিনি বলেন, ‘সামগ্রিকভাবে সামরিক বাহিনী রাজনেতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত নয়। কোনো সেনাসদস্য কোনোভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হবে না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Next Post

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

Related Posts

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

সিঙ্গাপুর, কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী
জাতীয়

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর, কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 September 2024

যা-ই ঘটুক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করব: সেনাপ্রধান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার