Sunday, June 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

June 28, 2026
in আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইরান।

স্থানীয় সময় শনিবার (২৭ জুন) দিবাগত রাতে ইরানের সিরিক শহর এবং কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দুইটা থেকে তিনটা বা এক ঘণ্টার মধ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এতে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান সদর দপ্তরসহ আটটি ‘গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে’ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এই প্রতিশোধমূলক অভিযানে তাদের নিজস্ব প্রযুক্তির অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একঝাঁক ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন স্থাপনাগুলোতে চালানো এই জোরালো হামলা পুরোপুরি সফল হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই শক্তিশালী সামরিক বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে দিনটির শুরুতে শত্রুপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে আকস্মিক হামলা চালানোর পরই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসির ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের স্বভাবই হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা ও দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করা। তারা অযাচিতভাবে ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালিয়েছে। তারা এই হামলাকে হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

ইরানের সামরিক বাহিনী বিবৃতিতে আরও বলে, সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব ধরনের সামুদ্রিক নৌযানের তদারকির আইনি দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে।

আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, এখন থেকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে আগের তুলনায় আরও অনেক বেশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শত্রুপক্ষ ভবিষ্যতে যেকোনো অজুহাতে নতুন করে কোনো আগ্রাসন চালালে তার পরবর্তী জবাব হবে অত্যন্ত কঠোর, ব্যাপক ও বিধ্বংসী।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

Next Post

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Related Posts

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

Next Post
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ালটনে চাকরি, পাবেন ভাতা সুবিধাও

প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ালটনে চাকরি, পাবেন ভাতা সুবিধাও

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

সুস্থ থাকতে মেনে চলুন এই ১২ অভ্যাস

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 June 2026

যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার