Sunday, August 23, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে শনিবার

May 7, 2026
in অন্যান্য
যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে শনিবার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক নিউজ:
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা ফ্লোরিডার ট্যাম্পায় সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির জানাজা হয়। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজার পর বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তারা বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পাঠাবে বৃষ্টির কফিন।

মরদেহ পাঠানোর সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ।

বৃষ্টির সঙ্গে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার দেশে আসার পর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

২৭ বছর বয়সী এই দুই বাংলাদেশি তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পিএইচডি শেষ করে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা।

১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।

লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়।

এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরীক্ষার পর গত ১ মে পরিবারকে জানানো হয়, ওই দেহাবশেষ বৃষ্টির।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আট হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে, সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার আনুষ্ঠানিকতা চলাকালে বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়াসহ (গাউন, ক্যাপ ও হুড) দুটি খালি চেয়ার রাখা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস‍্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। কনস‍্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে বৃষ্টি ও লিমনের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন‍্যে অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

Next Post

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

Related Posts

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার কী পরিচয়?
অন্যান্য

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার কী পরিচয়?

রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ
অন্যান্য

রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, ভাড়ার তালিকা
অন্যান্য

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, ভাড়ার তালিকা

Next Post
খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রংপুরে শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

‘চাঁদাবাজ-মাদককারবারিদের বিরুদ্ধে কড়া নির্দেশ, পুলিশ জড়িত থাকলেও ব্যবস্থা’

‘চাঁদাবাজ-মাদককারবারিদের বিরুদ্ধে কড়া নির্দেশ, পুলিশ জড়িত থাকলেও ব্যবস্থা’

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 May 2026

যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা সম্পন্ন, মরদেহ দেশে আসছে শনিবার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার