Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যুক্তরাষ্ট্রে ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

December 29, 2025
in আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুটি হেলিকপ্টার মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল প্রায় ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর আকাশে হেলিকপ্টার দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে হয়।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, বিমান দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটির দিকে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একটি হেলিকপ্টারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এটি ছিল আকাশে সংঘটিত একটি মুখোমুখি সংঘর্ষ। হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের ওপর এন্সট্রম এফ-২৮এ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এন্সট্রম ২৮০সি মডেলের আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্রতিটি হেলিকপ্টারে কেবল পাইলটই ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, আর অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলের কাছের একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো জানান, নিহত ও আহত পাইলট দুজনই তার ক্যাফের নিয়মিত ক্রেতা ছিলেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি বলেন, দুর্ঘটনার আগে তিনি ও অন্যান্য ক্রেতারা হেলিকপ্টার দুটিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। কিছুক্ষণের মধ্যেই একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে, এরপর অন্যটিও একইভাবে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাটি ছিল ভীষণই ভয়ংকর, বলে জানান তিনি। বলেন, ‘এখনও আমি কাঁপছি।’

আরও পড়ুন

গাজায় বৃষ্টি ও হাড়কাঁপানো ঠান্ডায় সীমাহীন দুর্ভোগ
হামোন্টনের বাসিন্দা ড্যান ডেমশেক এনবিসি১০-কে জানান, তিনি জিম থেকে বের হচ্ছিলেন, এমন সময় একটি জোরালো শব্দ শুনে দেখেন, আকাশে দুটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করেছে। তিনি বলেন, ‘প্রথম হেলিকপ্টারটি এক মুহূর্তের মধ্যেই সোজা অবস্থা থেকে উল্টে গিয়ে দ্রুত ঘুরতে ঘুরতে নিচে পড়তে থাকে। দ্বিতীয়টি প্রথমে কিছুটা ঠিক ছিল মনে হলেও হঠাৎ আরেকটি শব্দ শোনা যায়, এরপর সেটিও দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় নিচে নেমে আসে।’

প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত, যা ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে। শহরটি কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এবং এর কাছেই রয়েছে পাইনের ব্যারেন্স, যা এক মিলিয়নেরও বেশি একরজুড়ে বিস্তৃত একটি বনাঞ্চল।

পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত করবে।

দেশটির আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে দুর্ঘটনার সময় আকাশে আংশিক মেঘ থাকলেও বাতাস ছিল হালকা এবং দৃশ্যমানতা ভালো ছিল।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

স্নাতক পাসে চাকরি দেবে ব্যাংক এশিয়া

Next Post

শরীর ভেতর থেকে গরম করতে পারে যেসব খাবার

Related Posts

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প-ভ্যান্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প-ভ্যান্স

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬
আন্তর্জাতিক

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

Next Post
শরীর ভেতর থেকে গরম করতে পারে যেসব খাবার

শরীর ভেতর থেকে গরম করতে পারে যেসব খাবার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 December 2025

যুক্তরাষ্ট্রে ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার