Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

April 18, 2025
in আইন ও অপরাধ
যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে তাদের সঙ্গে কাজ করছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরই অংশ হিসেবে গত ৮ দিনের বিভিন্ন অভিযানে ৩৯০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানের তথ্য তুলে ধরা হয়েছে ওই পোস্টে।

পোস্টে আইএসপিআর বলেছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল ২০২৫ থেকে ১৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চিহ্নিত দুর্বৃত্ত, ডাকাত, চাঁদাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ৩৯০ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

আটকদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী অস্ত্র, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৈশাখী উৎসব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনার প্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠানে সার্বিক নিরাপত্তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি, চলমান এসএসসি এবং সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

পোস্টে আরও জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পুলিশ সদস্যের ঝুলন্ত মর*দে*হ উদ্ধার

Next Post

কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

Related Posts

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট
আইন ও অপরাধ

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আইন ও অপরাধ

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Next Post
কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 April 2025

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার